রোগ ও পোকা দমনে সুজন কী কী কৌশল অবলম্বন করবে আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকে সুজনের চাষকৃত ফসলটি হলো কমলা। কমলা চাষে বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ লক্ষ করা যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রোগ ও পোকা দমনে সুজন যেসব কৌশল অবলম্বন করবে তা নিচে আলোচনা করা হলো- আগামরা রোগ : 3. আক্রান্ত গাছে সুষম মাত্রায় জৈব সার ও রাসায়নিক সার প্রয়োগ করা এবং নিয়মিত সেচ প্রদান করা । ২. কিছুটা সুস্থ অংশসহ আক্রান্ত অংশ কেটে পড়ে ফেলা এবং কর্তিত অংশে বোর্দো মিশ্রণ বা কুপ্রাভিট ৭ গ্রাম / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা । লাল মরিচা রোগ ১. আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ধ্বংস করা। ২. কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক যেমন- কুপ্রাভিট ১০ লি. পানিতে ২০ গ্রাম মিশিয়ে ১৫ দিন পরপর ২ বার স্প্রে করা। ড্যাব বা দান রোগ : ১. শীতের সময় বিশেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যে আক্রান্ত পাতা ছাঁটাই করে পুড়িয়ে দিতে হয়। ২. আক্রমণ বেশি হলে ডায়াজিনন ৬০ ইসি বা ফেনথোয়েট ৫০ ইসি ২ মিলিলিটার হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে । কান্ড ছিদ্রকারী পোকা : ১. গর্তের মুখের গুঁড়া সরিয়ে লুকিয়ে থাকা পোকার কীড়া গর্তে শিক ঢুকিয়ে গুতিয়ে মেরে ফেলতে হবে। 2. ৫-১০ মিলি. ধুপনবিষ (কার্বন বাইসালফাইড / ক্লোরোফর্ম/ পেট্রোল) ইনজেকশনের মাধ্যমে সুড়ঙ্গ কাদামাটি দিয়ে মুখ বন্ধ করে দিলে পোকা দমন হয়। ফলের মাছি পোকা : 3. ফল পাকতে থাকলে দ্রুত সংগ্রহ করতে হবে এবং আক্রান্ত ফল সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে। ২. কমলা বাগানে ১০ মিটার পর পর সেক্স ফেরোমেন ফাঁদ বসিয়ে পুরুষ পোকা মেরে ফেলতে হবে। পাতা মোড়ানো পোকা : হাত দিয়ে কীড়াসহ মোড়ানো পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। ২. আক্রান্ত গাছে প্রজাপতি সমনের ন্যায় ব্যবস্থা নিতে হবে।
HSC Agriculture 1st Paper Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
রোগ ও পোকা দমনে সুজন কী কী কৌশল অবলম্বন করবে আলোচনা কর ।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর