রায়হান সাহেব তার স্ত্রীর পরামর্শটি দ্বারা কীভাবে উপকৃত হবেন? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রায়হান সাহেবের স্ত্রী তাকে পরামর্শ দিয়ে বলেন, “যেকোনো কাজে সফল হতে হলে গৃহ ব্যবস্থাপনা প্রক্রিয়াটি অনুসরণ করা প্রয়োজন।" ব্যবস্থাপনাই মানবীয় (জ্ঞান, বুদ্ধি, শক্তি, দক্ষতা ইত্যাদি) ও বস্তুবাচক (অর্থ, জমি, বাড়ি, গাড়ি ইত্যাদি) সম্পদসমূহকে সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে লক্ষ্য অর্জনে সহায়তা করে। উদ্দীপকের রায়হান সাহেবের বড় ছেলের অভিজ্ঞতা না থাকার ফলে ব্যবসায় ক্ষতি হতে লাগল। রায়হান সাহেব তার প্রতিদিনের কাজে ব্যবস্থাপনা প্রক্রিয়াটি অনুসরণ করলে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন; কাজের ভালো-মন্দ দিক নির্ণয় করতে পারবেন। এছাড়া কোন কাজ কে করবে, কীভাবে নির্দেশনা প্রদান করতে হবে, নির্দেশনা অনুসারে তা বাস্তবায়ন সম্ভব কি না, কাজটি নিয়ন্ত্রণ, সমন্বয়সাধন ও কীভাবে মূল্যায়ন করবেন এবং ফলাফল অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। রায়হান সাহেব গৃহ ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে সহজেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। অর্থাৎ, রায়হান সাহেব তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করলে উপকৃত হবেন।
HSC Home Science 1st Paper Chapter 2 : গৃহ ব্যবস্থাপনার ধাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 2 : গৃহ ব্যবস্থাপনার ধাপ · সৃজনশীল
রায়হান সাহেব তার স্ত্রীর পরামর্শটি দ্বারা কীভাবে উপকৃত হবেন? বিশ্লে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

