রায়হান সাহেবের কাজে গৃহ ব্যবস্থাপনার কোন স্তরটির অভাব লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রায়হান সাহেবের কাজে গৃহ ব্যবস্থাপনার 'পরিকল্পনা' স্তরটির অভাব লক্ষ করা যায়। যেকোনো কাজ করতে গেলে পরিকল্পনা করা প্রয়োজন। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয় তার পূর্বে কাজটি কীভাবে করা হবে, কেন করা হবে, কাকে দিয়ে করা হবে, সে কাজটি করতে পারবে কি না ইত্যাদি সম্বন্ধে চিন্তাভাবনা করার নাম পরিকল্পনা। উদ্দীপকে দেখা যায়, রায়হান সাহেবের কাপড়ের ব্যবসা আছে। তিনি ব্যবসায়ের দায়িত্ব দেন তার বড় ছেলের ওপর। কিন্তু তার বড় ছেলে কাজটি করতে ব্যর্থ হয়। ফলে, তার আর্থিক ক্ষতি হয়। কাজের দায়িত্ব অর্পণ করার পূর্বে তার পরিকল্পনা করা প্রয়োজন ছিল। কাজটি কাকে দিয়ে করাবেন এবং সে কাজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে কি না সে বিষয়ে বিবেচনা করার প্রয়োজন ছিল। তিনি পরিকল্পনা অনুযায়ী কাজের দায়িত্ব অর্পণ করলে তার কাজটি সফল হতো। পরিকল্পনা ছাড়া কোনো কাজে সফল হওয়া যায় না।
HSC Home Science 1st Paper Chapter 2 : গৃহ ব্যবস্থাপনার ধাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 2 : গৃহ ব্যবস্থাপনার ধাপ · সৃজনশীল
রায়হান সাহেবের কাজে গৃহ ব্যবস্থাপনার কোন স্তরটির অভাব লক্ষ করা যায়?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

