রবিন সাহেবের সমস্যা সমাধানে নিয়ন্ত্রণ কীভাবে ভূমিকা রাখতে পারে? ব্যাখ্যা কর।
উত্তর: রবিন সাহেবের সমস্যা সমাধানে নিয়ন্ত্রণ প্রত্যক্ষভাবে ভূমিকা রাখতে পারে। ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলির মধ্যে নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। গৃহীত পরিকল্পনা অনুযায়ী কাজ যখন বাস্তবায়িত হয় তখনই প্রয়োজন হয় নিয়ন্ত্রণের। গৃহীত পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত, হচ্ছে কিনা তা দেখাই নিয়ন্ত্রণের কাজ। আর এ কারণেই উদ্দীপকের রবিন। সাহেবের সমস্যা সমাধানে নিয়ন্ত্রণ ভূমিকা রাখতে পারে। উদ্দীপকে দেখা যায়, রবিন সাহেব গ্রামে নতুন ঘর তুলছেন। কিন্তু কর্মক্ষেত্র ছেড়ে গ্রামে থেকে কার্যাবলি পর্যবেক্ষণ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি সপ্তাহে একবার করে গিয়ে কাজের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে আসেন। কিন্তু তার কাজ মনমতো হচ্ছে না এবং এর পাশাপাশি তার সময় ও অর্থেরও অপচয় হচ্ছে। রবিন সাহেবের এ অবস্থায় নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি যদি তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চান তবে তাকে অবশ্যই কাজে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। এতে তার পরিচালিত কাজে শ্রমিকদের মধ্যে ফাঁকি দেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে আসবে এবং রবিন সাহেবও চাহিদানুযায়ী কাজ পাবেন। এর পাশাপাশি কার্যক্ষেত্র নিয়ন্ত্রণে থাকায় রবিন সাহেবের সময় ও অর্থের অপচয়ও হবে না। এভাবেই রবিন সাহেবের সমস্যা সমাধানে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSC Home Science 1st Paper Chapter 2 : গৃহ ব্যবস্থাপনার ধাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 2 : গৃহ ব্যবস্থাপনার ধাপ · সৃজনশীল
রবিন সাহেবের সমস্যা সমাধানে নিয়ন্ত্রণ কীভাবে ভূমিকা রাখতে পারে? ব্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

