উদ্দীপকে ফারদিন তার বাবাকে বাড়ির নকশা প্রণয়নে কোন কোন গুরুত্বপূর্ণ দিকের প্রতি নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ফারদিন তার বাবাকে বাড়ির নকশা প্রণয়নের কতগুলো গুরুত্বপূর্ণ দিকের নির্দেশ করেছে যা নিচে বর্ণনা করা হলো- i. বাড়ির কোনদিকে কোন কক্ষের অবস্থান হবে এবং প্রতিটি কক্ষে পর্যাপ্ত পরিমাণে আলো-বাতাস প্রবেশ করতে পারবে কি না তা বিবেচনা করতে হবে। ii. শীতকালে উত্তরদিকে বাতাস প্রবাহিত হয় ও রোদ প্রবেশ করে না। তাই উত্তরদিকের ঘর ঠান্ডা থাকে। iii. গ্রীষ্মকালে প্রখর সূর্যকিরণে উত্তরদিকের ঘরগুলো উত্তপ্ত হয়। আর গ্রীষ্মকালে পড়ন্ত সূর্যের তাপ পশ্চিমদিকের ঘরগুলোকে উত্তপ্ত করে। iv. উত্তর বা পশ্চিমদিকের পরিবর্তে দক্ষিণ বা পূর্বদিকে ঘরের অবস্থান হওয়া উচিত, বিশেষ করে শয়নকক্ষ। এতে গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে প্রবাহিত মৃদু বায়ু ও শীতকালে সকালের মিষ্টি রোদ উপভোগ করা যায়। v. ঘরের আকার সৌন্দর্য বিকাশে সহায়তা করে। কক্ষের আকারের উপর আসবাবপত্র স্থাপন নির্ভর করে। আয়তাকার কক্ষ উত্তম। এতে কক্ষের আকার হয় ১০ × ১২ ফুট, ১২ × ১৮ ফুট ইত্যাদি। তবে কক্ষের আকার ব্যবহাকারীর কর্মসম্পাদনে যেন ব্যাঘাত ঘটাতে না পারে, সেদিকে লক্ষ রাখা আবশ্যক। vi. বড় দেয়ালে আলমারি, ড্রয়ার, সেলফ বা তাক, ড্রেসিং টেবিল সংস্থাপন করলে মেঝে প্রশস্ত ও খোলামেলা মনে হয়। গৃহ পরিকল্পনার সময়েই দেয়ালের অভ্যন্তরে আসবাবপত্র সংস্থাপনের ব্যবস্থা রাখতে হবে।
HSC Home Science 1st Paper Chapter 6 : আবাসস্থান পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 6 : আবাসস্থান পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে ফারদিন তার বাবাকে বাড়ির নকশা প্রণয়নে কোন কোন গুরুত্বপূর্ণ …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
