উদ্দীপকে ফারদিনের পরামর্শের মধ্যে নকশা প্রণয়নের সবগুলো বিবেচ্য বিষয় অন্তর্ভুক্ত হয় নি। কথাটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ফারদিনের পরামর্শের মধ্যে নকশা প্রণয়নের সবগুলো বিবেচ্য বিষয় অন্তর্ভুক্ত হয়নি। নিচে এ বিষয়ে আমার মতামত প্রদান করা হলো- i. দুই রুমের মধ্যবর্তী অংশে দেয়াল আলমারি সংস্থাপন করে রুম পৃথক করা যায় ও উভয় রুমেই দেয়াল আলমারি ব্যবহার করা যায়। মধ্যবর্তী দেয়ালে আলমারি সংস্থাপন প্রথম রুমের ডানদিকে ও পরের রুমের বামদিকে দেয়াল আলমারির সম্মুখ ভাগ হবে। ii. দেয়াল আলমারির দরজায় আয়না লাগিয়ে ও ড্রয়ার স্থাপন করে আলমারির উপযোগিতা বৃদ্ধি করা যায়। iii. ড্রয়িং রুমে বড় দেয়ালজুড়ে শোকেস ও বুকসেলফ তৈরি করা যায়। iv. রান্নাঘর ও খাবার ঘরে ওয়াল কেবিনেট সংস্থাপন করে মেঝেতে প্রশস্ত জায়গা পাওয়া যায়। কেবিনের মধ্যে তৈজসপত্র, নানা ধরনের কৌটা, বক্স ইত্যাদি রাখা হলে ঘরের সৌন্দর্য বাড়ে এবং জিনিসপত্র প্রয়োজনে সহজে পাওয়া যায়। V. আসবাবপত্র যথার্থভাবে সংস্থাপনের ওপরই কক্ষের সৌন্দর্য নির্ভর করে। অতিরক্ত আসবাব ব্যবহার করে কক্ষের মেঝের আয়তন সংকোচন না করাই শ্রেয়। vi. আসবাবের সংখ্যা প্রয়োজনমাফিক রেখে বা দেয়ালে আসবাব সংস্থাপন করে মেঝের আয়তন বৃদ্ধি করলে কক্ষের অভ্যন্তরে চলাচলের সুবিধা বৃদ্ধি পায়। vii. কক্ষের ব্যবহার অনুযায়ী কি কি আসবাবপত্র প্রয়োজন, তার একটি তালিকা করে আসবাবের সংখ্যা ও প্রকারভেদ নির্ধারণ করতে হবে। viii. দরজা, জানালার অবস্থান এমন হওয়া উচিত যাতে আসবাবপত্র স্থাপনে বিঘ্ন না ঘটে। ix. কক্ষের কোনার দিকে যতদূর সম্ভব অন্য কক্ষে যাতায়াত সুবিধাজনক স্থানে দরজা নির্মাণ করা উচিত। এছাড়া প্রয়োজনে কক্ষের আকার পরিবর্তনের সুব্যবস্থা থাকা ভালো। বড় কক্ষ স্লাইড, ফোল্ডিং দরজা, পর্দা বা বোর্ডের পার্টিশন ব্যবহার করে পৃথক করে ব্যবহার করা যায়। ফলে প্রয়োজন হলে পার্টিশন সরিয়ে বড় কক্ষ ব্যবহার করা যায়।
HSC Home Science 1st Paper Chapter 6 : আবাসস্থান পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 6 : আবাসস্থান পরিকল্পনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উদ্দীপকে ফারদিনের পরামর্শের মধ্যে নকশা প্রণয়নের সবগুলো বিবেচ্য বিষয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
