জলিল সাহেবের বর্তমান পরিস্থিতিতে সঞ্চয় কীভাবে সাহায্য করতে পারতো? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জলিল সাহেবের বর্তমান পরিস্থিতিতে সঞ্চয় জরুরি ছিল। আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রেখে ভবিষ্যতের জন্য কিছু অর্থ বাঁচানোর নামই সঞ্চয়। জলিল সাহেবের সঞ্চয় না থাকার কারণেই তিনি বিপদের সম্মুখীন হয়েছেন। ছেলেকে নিয়ে টানা সাতদিন হাসপাতালে থাকার কারণে তার ব্যবসায়ে লোকসান হয়। তার এমন বিপদের দিনে সঞ্চয়ই তাকে সাহায্য করতে পারতো। মানুষের জীবনে বিপর্যয় যেকোনো সময়ই আসতে পারে। এ সময় পরিস্থিতি মোকাবেলায় সঞ্চয়ই সাহায্য করতে পারে। এ ধরনের সমস্যায় সঞ্চিত অর্থ মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা বিধান করে সঞ্চয় পারিবারিক নিরাপত্তা আনে এবং পারিবারের সদস্যদের ভবিষ্যতের চাহিদা পূরণ করতে সাহায্য করে। জলিল সাহেবের সঞ্চিত অর্থ না থাকার কারণেই তাকে অর্থ ধার করতে হচ্ছে। তাই বলা যায়, জলিল সাহেবের বর্তমান পরিস্থিতিতে উপরিউক্ত উপায়ে সঞ্চয় সাহায্য করতে পারতো।
HSC Home Science 1st Paper Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ · সৃজনশীল
জলিল সাহেবের বর্তমান পরিস্থিতিতে সঞ্চয় কীভাবে সাহায্য করতে পারতো? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর