দৃশ্যকল্প-১ এ রাহাত সাহেবের অর্থ গ্রহণ বিষয়টি কী নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ রাহাত সাহেবের অর্থ গ্রহণ বিষয়টি ঋণকে নির্দেশ করে। উদ্দীপকের দৃশ্যকল্প ১ এ রাহাত সাহেব বাড়ি তৈরি করার জন্য শর্ত সাপেক্ষে অর্থ গ্রহণ করা যা ঋণ গ্রহণের বিষয়কে বোঝায়। আভিধানিক অর্থে ঋণ শব্দের অর্থ হলো কোনো ব্যক্তির ভবিষ্যতে পরিশোধ করার আগ্রহ, সততা ও ক্ষমতার ওপর বিশ্বাস। একজন ব্যবসায়ী ভোক্তাকে পণ্য দিবে পরে পরিশোধের প্রেক্ষিতে শুধু বিশ্বাসের ওপর ভিত্তি করে। ঋণ অর্থ বিলম্বিত পরিশোধ (deffered payment)। এটি পরিবারের তাৎক্ষণিক ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে। অর্থাৎ তাৎক্ষণিকভাবে ব্যয়ের অধিক পণ্য ও সেবা ভোগের সুযোগ পরিবার ভোগ করে। ঋণ কখনও আয়ের রূপ নিতে পারে না। শুধু আয়কে ব্যয় করার সময়ের পরিবর্তন করে। ঋণ গ্রহণের কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। ঋণ গ্রহণের সুবিধাগুলো হলো- ১. ঋণ গ্রহণ করে ব্যবসা বাণিজ্যি সম্প্রসারণ করা যায়। ২. ঋণ দ্বারা মূলধন বৃদ্ধি করা যায়। ৩. বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও ঋণের ভূমিকা গুরুত্বপূর্ণ। ৪.০ ঋণ ব্যবস্থা দেশের ছোট-বড় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ঋণ গ্রহণের অসুবিধাগুলো হলো- ১. ঋণের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ঋণগ্রস্ত হওয়া। বর্তমানে সহজে পণ্য লাভ করা যাচ্ছে বলে ঋণে কেনার অভ্যাস ঠিক নয়। ২. কেউ সহজে ঋণ গ্রহণ করার সুযোগ পেলে তা তাকে অতিরিক্ত ভোগ করতে সহায়তা করে। ৩. ব্যাংকের অতিরিক্ত ঋণ প্রদান করার ফলে অনেক ফটকা ব্যবসা গজায়।
HSC Home Science 1st Paper Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ রাহাত সাহেবের অর্থ গ্রহণ বিষয়টি কী নির্দেশ করে? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর