জলিল সাহেবের বর্তমান পরিস্থিতিতে সঞ্চয় কীভাবে সাহায্য করতে পারতো? ব্যাখ্যা করো।
উত্তর: সঞ্চয় না থাকার কারণেই উদ্দীপকের জলিল সাহেবকে দুর্দিনে অর্থ ধার করতে হচ্ছে। এ কারণে তিনি মানসিক চাপ অনুভব করছেন। জলিল সাহেবের সঞ্চয় না থাকার কারণেই তিনি মানসিক চাপের শিকার হচ্ছেন। ছেলেকে নিয়ে টানা সাত দিন হাসপাতালে দৌড়াদৌড়ির কারণে জলিল সাহেবের ব্যবসায়ে ক্ষতি হয়। এ অবস্থায় সংসারের খরচ সামলাতে তাকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে। আর এজন্য তাকে বিভিন্ন জায়গা থেকে অর্থ ধার করতে হচ্ছে। ব্যবসায়ের লোকসান, আর্থিক অনটন এবং সর্বোপরি অর্থ ধার করে আনার দরুন তিনি মানসিক চাপ অনুভব করছেন। সঞ্চিত অর্থ তার এরূপ বিপর্যয় বা দুর্দিনে মানসিক চাপ কমাতে পারতো। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যু, ব্যবসায় লোকসান, চাকরি থেকে ছাঁটাই, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি অবস্থা মানুষের জীবনে বিপর্যয় নিয়ে আসে। এ বিপর্যয় বা দুর্দিনে একমাত্র সঞ্চয়ই মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা বিধান করে মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে। তাই বলা যায়, সঞ্চয় না থাকার কারণেই জলিল সাহেবকে মানসিক চাপ অনুভব করতে হচ্ছে।
HSC Home Science 1st Paper Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ · সৃজনশীল
জলিল সাহেবের বর্তমান পরিস্থিতিতে সঞ্চয় কীভাবে সাহায্য করতে পারতো? ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর