আনিস সাহেবের সঞ্চয়ের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আনিস সাহেবের সঞ্চয় বাধ্যতামূলক সঞ্চয়কে নির্দেশ করে। বাধ্যতামূলক সঞ্চয় সরকারি নিয়মের আওতাধীন বা বিনিয়োগকারীর নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে। বাধ্যতামূলক সঞ্চয়ের মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যত তহবিল, পেনশন, কল্যাণ তহবিল, যৌথ বিমা তহবিল, গ্র্যাচুইটি ইত্যাদি। উদ্দীপকে আনিস সাহেব সরকারি চাকরিজীবী। প্রতি মাসে তার বেতন থেকে নির্দিষ্ট অর্থ কেটে রাখা হয়, যা বাধ্যতামূলক সঞ্চয়ের অন্তর্ভুক্ত। আনিস সাহেরে এরূপ সঞ্চয় পদ্ধতিটি ভবিষ্যত তহবিল বা প্রভিডেন্ট ফান্ড নামে পরিচিত। সরকারি, কর্মচারী বা প্রতিষ্ঠানের কর্মচারীগণ তাদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ এ তহবিলে জমা দেন। ক্রমশ এ টাকা চক্রবৃদ্ধি হারে সুদযোগে বাড়তে থাকে। এ টাকা চাকরির মেয়াদ শেষে কর্মচারীগণ পেয়ে থাকে। এছাড়া প্রয়োজনে এই ফান্ড থেকে ঋণ গ্রহণ করা যায়। সুতরাং উদ্দীপকের আনিস সাহেবের সঞ্চয়ের ধরনটি হলো বাধ্যতামূলক সঞ্চয়।
HSC Home Science 1st Paper Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ · সৃজনশীল
আনিস সাহেবের সঞ্চয়ের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর