অয়ন তার বাবার পরামর্শটি গ্রহণ করলে কীভাবে উপকৃত হবে? মূল্যায়ন কর।
উত্তর: আয়ের যে অংশ ভবিষ্যতের প্রয়োজনের জন্য রেখে দেওয়া হয় তাকে সঞ্চয় বলে। অয়নকে তার বাবা অর্থ সঞ্চয় করার পরামর্শ দিয়েছিলেন। সঞ্চয় মানুষের একটি অন্যতম গুণ। সঞ্জয় করতে হলে আয় বাড়াতে হবে, ব্যয় কমাতে হবে। অয়ন তার বাবার পরামর্শ অনুযায়ী কাজ করলে যেভাবে উপকৃত হবে তা নিচে দেওয়া হলো- ১. 'যেকোনো সময়, যেকোনো বয়সে মানুষ অসুস্থ হতে পারে। যেকোনো স্বাস্থ্যগত অক্ষমতার সময় সঞ্চয় অয়নকে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে। ২. বৃদ্ধ বয়সে সঞ্চয়ের অর্থ এমনভাবে আমানত রাখতে পারবে যাতে এর মাসিক সুদ থেকে সংসার খরচ অনায়াসে চালাতে পারে। অর্থাৎ জমানো অর্থ বৃদ্ধ বয়সে আয়ের একটি উৎস হিসেবে কাজ করবে। ৩. মানুষের জীবনে যেকোনো সময় যেকোনো ধরনের বিপদ বা বিপর্যয় আসতে পারে। সঞ্চিত অর্থ বৃদ্ধ এ সকল বিপর্যয় ও দুর্দিনের সহায়ক হিসেবে আবির্ভূত হবে। ৪. উচ্চশিক্ষা, বিবাহ ও পারিবারিক অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে সঞ্চিত অর্থ তাকে নিশ্চয়তা প্রদান করবে। ৫. অয়নের ভবিষ্যতে নিজের বাড়ি তৈরি করতে চাইলে সঞ্চিত অর্থ তাকে সহায়তা করতে পারে। ৬. সঞ্চয়ের মাধ্যমে সে যেকোনো ক্ষেত্রে মিতব্যয়ী হতে শিখবে। ফলে সম্পদের অপচয় রোধ করে ভালো অভ্যাসের অধিকারী হতে পারবে। ৭. অনিশ্চিত ভবিষ্যতে নিশ্চয়তা প্রদানকারী হিসেবে সঞ্চয় মানুষকে দুশ্চিন্তামুক্ত রাখে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সঞ্চয় দ্বারা শুধু অয়ন ও তার পরিবারই উপকৃত হবে না, বরং সমগ্র জাতি উপকৃত হবে। সঞ্চয় জাতীয় ও পারিবারিক জীবনকে সমৃদ্ধ করে।
HSC Home Science 1st Paper Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ · সৃজনশীল
অয়ন তার বাবার পরামর্শটি গ্রহণ করলে কীভাবে উপকৃত হবে? মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর