সঞ্চয়ের ক্ষেত্রে অয়ন কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করেছে?
উত্তর: অয়ন সঞ্চয়ের ক্ষেত্রে স্বেচ্ছামূলক সঞ্চয় প্রক্রিয়া অনুসরণ করেছে। নিজের ইচ্ছায় ব্যাংক, ডাকঘর, জীবন বিমা, সাধারণ বিমা ইত্যাদির মাধমে যা জমা করা হয় তাই স্বেচ্ছামূলক সঞ্চয়। স্বেচ্ছামূলক সঞ্চয় নানা রকম হতে পারে। সঞ্চয়ের মধ্যে স্বেচ্ছামূলক সঞ্চয় অন্যতম। এটি কয়েক ধরনের হতে পারে। কোনো পরিবার এই উপায় বা মাধ্যম নিজেদের পছন্দমতো বা ইচ্ছেমতো নির্বাচন করে। সঞ্চয় পারিবারিক নিরাপত্তা আনে এবং পরিবারের সদস্যদের ভবিষ্যতের চাহিদা পূরণে সাহায্য করতে পারে। স্বেচ্ছামূলক সঞ্চয়ের অনেকগুলো মাধ্যম আছে। যেমন- ব্যাংকের মাধ্যমে সঞ্চয়, ডাকঘরে সঞ্চয়, বিমা ও সঞ্চয়পত্র ক্রয়। এক্ষেত্রে চলতি, সঞ্চয়ী ও স্থির জমার হিসাব রয়েছে। ব্যাংকে সঞ্চয়ের ক্ষেত্রে এ তিন পদ্ধতির যেকোনো একটি হিসাবে অর্থ ব্যাংকে গচ্ছিত রাখলে মুনাফা লাভ করা যায়। এছাড়া আছে ডাকঘর সঞ্চয় পদ্ধতি। এ পদ্ধতিতে টাকা জমা রাখা হয়। যথা- সাধারণ হিসাব, মেয়াদি হিসাব ও বোনাস হিসাব। স্বেচ্ছামূলক সঞ্চয়ের আরেকটি মাধ্যম হলো বিমা স্কিম। এর মধ্যে রয়েছে আজীবন বিমা ও সাধারণ মেয়াদি বিমা। এছাড়া জাতীয় সঞ্চয়পত্র অর্থ সঞ্চয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম। এটি বিভিন্ন ধরনের হয়। যেমন- পাঁচ বছর মেয়াদি, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, ডাক জীবন বিমা বাংলাদেশ প্রাইজবন্ড ইত্যাদি। স্বেচ্ছামূলক সঞ্চয়ের মধ্যে শেয়ার অন্যতম। শেয়ার ক্রয় করে অর্থ সঞ্চয় করা যায়। অয়ন এসব স্বেচ্ছামূলক সঞ্চয়ের যেকোনো একটি বা একাধিক উপায়ে সঞ্চয় করতে পারে। তাই বলা যায়, অয়নের সঞ্চয় কয়েক ধরনের হতে পারে।
HSC Home Science 1st Paper Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ · সৃজনশীল
সঞ্চয়ের ক্ষেত্রে অয়ন কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করেছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর