আদিল সাহেবের বিমা জাতীয় সঞ্চয়পত্রের একটি অংশ মাত্র- মন্তব্যটি ব্যাখ্যা কর।
উত্তর: আদিল সাহেব যে বিমা করেছেন তা জাতীয় সঞ্চয়পত্রের একটি অংশকেই কেবল উপস্থাপন করে। স্বেচ্ছামূলক সঞ্চয় সঞ্চয়ের একটি বিশেষ প্রকার। এর মাধ্যমে পরিবার তার ইচ্ছামতো মাধ্যম বাছাই করে সঞ্চয় করে থাকে। এরূপ একটি মাধ্যম হলো জাতীয় সঞ্চয়পত্র। জাতীয় সঞ্চয়পত্রে বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্র রয়েছে যার মধ্যে একটি হলো ডাক জীবন বিমা। উদ্দীপকের আদিল সাহেব ডাক জীবন বিমায় অর্থ সঞ্চয় করেন। বিভিন্ন সুবিধার দিক বিবেচনা করেই তিনি ডাক জীবন বিমার আজীবন বিমার পলিসিতে প্রতি মাসে ৫০০ টাকা করে জমা দেন। তার এ সঞ্চয়ের মাধ্যমটি জাতীয় সঞ্চয়পত্রের আওতাভুক্ত। বিভিন্ন মেয়াদি জাতীয় সঞ্চয়পত্র অর্থ সঞ্চয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম। তবে জাতীয় সঞ্চয়পত্রের আওতাধীন আরও বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্র রয়েছে। এগুলো হলো- পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় ব্যাংক, ডাক জীবন বিমা, বাংলাদেশ প্রাইজবন্ড ইত্যাদি। উদ্দীপকের আদিল সাহেবকে ডাক জীবন বিমায় অর্থ সঞ্চয় করতে দেখা যায়। তার এ মাধ্যমটি জাতীয় সঞ্চয়পত্রের বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্রের একটি অংশ মাত্র। মূলত জাতীয় সঞ্চয়পত্রের আওতা আরও বিস্তৃত। তাই সার্বিক দিক বিবেচনায় আদিল সাহেবের বিমাকে এর একটি অংশ বলা যায় এবং এ প্রেক্ষিতে প্রশ্নের মন্তব্যটি যথার্থ।
HSC Home Science 1st Paper Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 5 : সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ · সৃজনশীল
আদিল সাহেবের বিমা জাতীয় সঞ্চয়পত্রের একটি অংশ মাত্র- মন্তব্যটি ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর