ছক-১ এর তথ্য থেকে কাজ সহজকরণের কোন কোন পদ্ধতির ধারণা পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১ এর তথ্য থেকে কাজের স্থান এবং কাজের সাজ-সরঞ্জামে পরিবর্তন পদ্ধতির ধারণা পাওয়া যায়। উদ্দীপকের ছক-১ মাইক্রোওভেনে খাবার গরম করা এবং পর্যাপ্ত আলো-বাতাসপূর্ণ সাথে কাজ করার কথা বলা হয়েছে। সহজ ভাষায় কাজ সহজকরণ কথাটির অর্থ হলো কাজকে সহজ উপায়ে সম্পাদন করা। মার্কিন অধ্যাপক Lillian Moller Gilbreth বলে যে, বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার নামই কাজ সহজকরণ পদ্ধতি। এখানে দুটি গুরুত্বপূর্ণ সম্পদের সুষ্ঠু ব্যবহারের কথা বলা হয়েছে। সম্পদ দুটি হলো সময় এবং শক্তি। সময় ও শক্তির সদ্ব্যবহার নিশ্চিত করার জন্য কাজ সহজ করার বিভিন্ন উপায় প্রসঙ্গে Marvin E. Mundel পাঁচ প্রকার পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে কাজের স্থান ও সাজ-সরঞ্জামের পরিবর্তনের পদ্ধতির ধারণা উদ্দীপকে পাওয়া যায়। এ পদ্ধতির ধারণা হলো- ১. কাজের জন্য পরিবেশ ও সাজ-সরঞ্জামের প্রয়োজনীয় উন্নতি সাধন করে কাজ সহজ করা যায়। ২. সঠিক স্থানে তৈজসপত্র রাখতে হবে, যাতে কাজের সময়ে প্রয়োজনমতো হাতের কাছে সব পাওয়া যায়। ৩. বাড়িতে রান্নাঘর সংলগ্ন খাবার ঘর থাকলে জিনিসপত্র আনা নেওয়া সময় ও শক্তি কম লাগে। ৪. কাজের স্থানটি যাতে কাজের অনুকূলে হয় অর্থাৎ পর্যাপ্ত আলো-বাতাস থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। ৫. তৈজসপত্র সরল ও মজবুত হওয়া উচিত। যাতে ব্যবহার করতে ও যত্ন নিতে সুবিধা হয়।
HSC Home Science 1st Paper Chapter 4 : সময় ও শক্তি ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 4 : সময় ও শক্তি ব্যবস্থাপনা · সৃজনশীল
ছক-১ এর তথ্য থেকে কাজ সহজকরণের কোন কোন পদ্ধতির ধারণা পাওয়া যায়? ব্য…
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর