ভিন্ন দুটি কারণে পলাশ ক্লান্ত হচ্ছে-উক্তিটির সমর্থনে যুক্তি দেখাও ও তা নিরসনের উপায় বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের পলাশ কায়িক পরিশ্রমের ফলে ভিন্ন দুটি কারণে ক্লান্তি অনুভব করছে। শারীরিক ও মানসিক যেকোনো পরিশ্রমের পর ক্লান্তি অনুভূত হতে পারে। ক্লান্তি কাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ক্লান্তি দুই ধরনের হতে পারে। যথা- শারীরিক ক্লান্তি ও মানসিক ক্লান্তি। উদ্দীপকের পলাশ শারীরিক ক্লান্তির অবস্থা তুলে ধরেছে। পুলিশের কঠোর কায়িক পরিশ্রম করার ফলে এবং তার কর্মস্থল বাসা থেকে অনেক দূরে হওয়ায় সে উভয় দিক থেকেই শারীরিক ক্লান্তি অনুভব করছে। গার্হস্থ্য অর্থনীতিবিদগণ ও মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের গবেষণায় জানা যায়, যেকোনো কঠিন কাজে ল্যাকটিক এসিডের উপস্থিতি বৃদ্ধি পেলে শারীরিক ক্লান্তিও তাড়াতাড়ি আসে। কায়িক পরিশ্রমে দেহকে বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে হয়। এ অক্সিজেন গ্রহণ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে ল্যাকটিক এসিডের উৎপত্তি হয় এবং শারীরিক ক্লান্তি বা অবসাদ দেখা দেয়। তবে এ ধরনের ক্লান্তি নিরসনের উপায়ও রয়েছে। শক্তির ব্যবহার সম্পর্কে ব্যক্তিকে সচেতন থাকতে হবে। কাজ এমনভাবে সাজাতে হবে যেন একটি ভারী কাজের পর হালকা কাজ থাকে। ব্যক্তিকে শ্রম লাঘবের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। কাজ করার সময় শরীরের অবস্থান ঠিক থাকলে এবং মাংসপেশি কার্যকরভাবে চালিত করলে ক্লান্তি কম হয়। এসব বিষয়ের প্রতি সচেতন থাকলে ব্যক্তির -শারীরিক ক্লান্তি নিরসন হতে পারে।
HSC Home Science 1st Paper Chapter 4 : সময় ও শক্তি ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 4 : সময় ও শক্তি ব্যবস্থাপনা · সৃজনশীল
ভিন্ন দুটি কারণে পলাশ ক্লান্ত হচ্ছে-উক্তিটির সমর্থনে যুক্তি দেখাও ও…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
