ছক-১ কোন ধরনের ক্লান্তিকে নির্দেশ করে? উক্ত ক্লান্তির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১ শারীরিক ক্লান্তিকে নির্দেশ করে। শারীরিক ক্লান্তির নানাবিধ কারণ রয়েছে। শারীরিক ও মানসিক যেকোনো পরিশ্রমের পর অবসাদ আসে। অবসাদ দেখা দিলে কাজ করার স্পৃহা কমে যায়। ত্রুটিপূর্ণ সময় পরিকল্পনা কিংবা পরিকল্পনার অভাব এবং শক্তির অপচয় অবসাদের আবির্ভাবকে ত্বরান্বিত করে। অবসাদকে ক্লান্তি বলে। গবেষণায় দেখা গেছে যে, কাজ করার পর দেহে যদি সোডিয়াম ফসফেটের মতো কোনো রাসায়নিক দ্রব্য প্রবেশ করানো যায়, তবে ল্যাকটিক এসিডের প্রভাব নষ্ট হয়ে যায় এবং ক্লান্তি হ্রাস পায়। ক্লান্তিকে দুই ভাগে ভাগ করা হয়। যথা- ১. শারীরিক ক্লান্তি ও ২. মানসিক ক্লান্তি। কোনো কাজ করার পর শারীরিক ক্লান্তি দেখা দিলে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের ওপর তার প্রভাব পড়ে। শারীরিক ক্লান্তির কতকগুলো কারণ রয়েছে। যথা- ১. কাজ করার সময় মাংসপেশির তৎপরতা বৃদ্ধি পেলে দেহের জলীয় পদার্থসমূহ যদি স্বাভাবিক গঠন বজায় রাখতে না পারে তবে শারীরিক ক্লান্তি দেখা দেয়। জলীয় পদার্থসমূহের গঠনে যত অস্বাভাবিক হবে, ক্লান্তির পরিমাণ ততই বেশি হবে। ২. কাজ করার সময় মাংসপেশির তৎপরতা বৃদ্ধি পায়। মাংসপেশির তৎপরতা মোকাবিলার শক্তি আসে রক্তের গ্লাইকোজেন ভেঙে ল্যাকটিক এসিড তৈরি থেকে। তবে পরিত্যক্ত ল্যাকটিক এসিড মাংসপেশিকে দুর্বল করে দেয়। কঠিন কাজে ল্যাকটিক এসিডের উপস্থিতি বৃদ্ধি পেলে শারীরিক ক্লান্তিও তাড়াতাড়ি আসে। ৩. কায়িক পরিশ্রমে দেহকে বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে হয়। এই অক্সিজেন গ্রহণ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে ল্যাকটিক এসিডের উৎপত্তি হয় এবং শারীরক ক্লান্তি দেখা দেয়। অতএব, ছক-১ এ শারীরিক ক্লান্তিকে নির্দেশ করে। এ ক্লান্তি নানাবিধ কারণে হয়ে থাকে।
HSC Home Science 1st Paper Chapter 4 : সময় ও শক্তি ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 4 : সময় ও শক্তি ব্যবস্থাপনা · সৃজনশীল
ছক-১ কোন ধরনের ক্লান্তিকে নির্দেশ করে? উক্ত ক্লান্তির কারণ ব্যাখ্যা…
উদ্দীপক

Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর