শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ফখরুল সাহেবের ক্লান্তি দূর করার জন্য কী করা উচিত বলে তুমি মনে কর? মতামত দাও।

উত্তর: ফখরুল সাহেব হতাশাগ্রস্ত হয়ে নৈরাশ্যজনিত ক্লান্তির শিকার হয়েছেন। নৈরাশ্যজনিত ক্লান্তি ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যের জন্য হয়ে থাকে। কাজে অকৃতকার্যতা, অভিজ্ঞতার অভাব, কাজে প্রশংসা অর্জন করতে না পারা, দুশ্চিন্তা ইত্যাদি কারণে নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে। ফখরুল সাহেবের মধ্যে কাজে অকৃতকার্যতার ফলে হতাশা তৈরি হয়েছে এবং নৈরাশ্যজনিত ক্লান্তিতে ভোগার কারণে অনেক চেষ্টা করেও তিনি কাজে অগ্রসর হতে পারছেন না। তার এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাকে নিম্নলিখিত কাজগুলো করতে হবে- ১. কাজে বৈচিত্র্য ও প্রফুল্লতা আনতে হবে। ২. সমমনা লোকজনকে একত্রে মিলে কাজ করতে হবে। ৩. কাজের সময় পর্যাপ্ত আলো-বাতাস, উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, উপযুক্ত স্থান, গান শোনা, হালকা গল্প বা কথাবার্তা ইত্যাদির ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ, কাজে অনুকূল পরিবেশ বজায় রাখতে হবে। ৪. নৈরাশ্যজনিত ক্লান্তির ক্ষেত্রে অকৃতকার্য ব্যক্তিকে উপদেশ দিয়ে, কাজের সঠিক দিক নির্দেশনা দিয়ে, সরাসরি কাজের সমালোচনা না করে নৈরাশ্যজনিত ক্লান্তি হ্রাস করা যায়। তবে নৈরাশ্যজনিত ক্লান্তি হ্রাস করতে হলে সবার সচেতনতা প্রয়োজন। সুতরাং বলা যায়, ক্লান্তি হ্রাস করতে হলে ফখরুল সাহেবসহ তার আশপাশের সবাইকে সচেতন হতে হবে। তাই সঠিক সময়ে সঠিক কাজ পেতে হলে এবং কাজে সফলতা অর্জন করতে হলে সব ধরনের ক্লান্তি দূর করা আবশ্যক।

HSC Home Science 1st Paper Chapter 4 : সময় ও শক্তি ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · Chapter 4 : সময় ও শক্তি ব্যবস্থাপনা · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ফখরুল সাহেবের ক্লান্তি দূর করার জন্য কী করা উচিত …

উদ্দীপক

ফখরুল সাহেব অফিসের একটি কাজে ভুল করায় ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বিভিন্নভাবে অপমান করলে, তিনি হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে তিনি ভুল সংশোধনের জন্য রাতদিন ২৪ ঘণ্টা কাজ করবেন বলে মনস্থির করলেন। কিন্তু একটু কাজ করার পরেই তিনি ক্লান্ত হয়ে পড়েন এবং কোনোভাবেই কাজ এগিয়ে নিতে পারেন না।

উত্তর

রাসায়নিক দ্রব্য ল্যাকটিক এসিড ক্লান্তির জন্য দায়ী।

উত্তর

দৈনিক কোন কাজের পর কোন কাজ করা হবে তার সময় উল্লেখ করে যে তালিকা প্রণয়ন করা হয় তাকে সময় তালিকা বলে। কোনো কাজের ক্ষেত্রে সময় তালিকার প্রয়োজনীয়তা অপরিসীম। এর মাধ্যমে কাজ করলে কাজের ধারাবাহিকতা বজায় থাকে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা যায়, সঠিক সময়ে কাজ করার সুঅভ্যাস গড়ে ওঠে। কাজের মধ্যে তাড়াহুড়ো লাগে না এবং কাজ এলোমেলো হয় না। সময় তালিকা ব্যক্তিকে সচেতন করে গড়ে তোলে।

উত্তর

উদ্দীপকের ফখরুল সাহেবের মধ্যে নৈরাশ্যজনিত ক্লান্তি দেখা দিয়েছে। নৈরাশ্য, হতাশা থেকে সৃষ্ট মানসিক ক্লান্তির অপর নাম নৈরাশ্যজনিত ক্লান্তি। কাজে অকৃতকার্য, অভিজ্ঞতার অভাব, কাজে প্রশংসা অর্জন করতে না পারলে, দুশ্চিন্তা করলে বৈরাশ্যজনিত ক্লান্তির সৃষ্টি হয়। কাজের বিষয়ে কোনো ধারণা না থাকলে হতাশার সৃষ্টি হয়। ফলে কাজে বিশৃঙ্খলা ও গোলমাল দেখা দেয়। করণীয় কাজ থেকেও ক্লান্তির উৎপত্তি হতে পারে। অনভিজ্ঞ ব্যক্তি কোনো কাজ করতে অসমর্থ হলে তার পক্ষে নৈরাশ্যজনিত ক্লান্তিতে ভোগাই স্বাভাবিক। নৈরাশ্যজনিত ক্লান্তি ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যের জন্য হয়ে থাকে। সংসারের অনেক চিন্তাভাবনার কারণে নৈরাশ্যজনিত ক্লান্তি দেখা দিতে পারে। পরিবারের কেউ অসুস্থ বা মানসিক প্রতিবন্ধী থাকলে কাজে বাধার সৃষ্টি হয় এবং নৈরাশ্যজনিত ক্লান্তিবোধ দেখা দেয়। উদ্দীপকে ফখরুল সাহেব অফিসের কাজে ভুল করলে ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বিভিন্নভাবে অপমান করেন। ফলে তিনি হতাশ হয়ে পড়ে এবং পরবর্তীতে কাজে মনোযোগ দিতে পারছিলেন না। এজন্য একটু কাজ করার পরই তিনি ক্লান্ত হয়ে পড়েন। ফখরুল সাহেবের মধ্যে হতাশা তৈরির কারণেই নৈরাশ্যজনিত ক্লান্তি সৃষ্টি হয়েছে এবং পরবর্তী কাজেও তার প্রভাব লক্ষ করা যায়।

উত্তর

ফখরুল সাহেব হতাশাগ্রস্ত হয়ে নৈরাশ্যজনিত ক্লান্তির শিকার হয়েছেন। নৈরাশ্যজনিত ক্লান্তি ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্যের জন্য হয়ে থাকে। কাজে অকৃতকার্যতা, অভিজ্ঞতার অভাব, কাজে প্রশংসা অর্জন করতে না পারা, দুশ্চিন্তা ইত্যাদি কারণে নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে। ফখরুল সাহেবের মধ্যে কাজে অকৃতকার্যতার ফলে হতাশা তৈরি হয়েছে এবং নৈরাশ্যজনিত ক্লান্তিতে ভোগার কারণে অনেক চেষ্টা করেও তিনি কাজে অগ্রসর হতে পারছেন না। তার এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাকে নিম্নলিখিত কাজগুলো করতে হবে- ১. কাজে বৈচিত্র্য ও প্রফুল্লতা আনতে হবে। ২. সমমনা লোকজনকে একত্রে মিলে কাজ করতে হবে। ৩. কাজের সময় পর্যাপ্ত আলো-বাতাস, উপযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, উপযুক্ত স্থান, গান শোনা, হালকা গল্প বা কথাবার্তা ইত্যাদির ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ, কাজে অনুকূল পরিবেশ বজায় রাখতে হবে। ৪. নৈরাশ্যজনিত ক্লান্তির ক্ষেত্রে অকৃতকার্য ব্যক্তিকে উপদেশ দিয়ে, কাজের সঠিক দিক নির্দেশনা দিয়ে, সরাসরি কাজের সমালোচনা না করে নৈরাশ্যজনিত ক্লান্তি হ্রাস করা যায়। তবে নৈরাশ্যজনিত ক্লান্তি হ্রাস করতে হলে সবার সচেতনতা প্রয়োজন। সুতরাং বলা যায়, ক্লান্তি হ্রাস করতে হলে ফখরুল সাহেবসহ তার আশপাশের সবাইকে সচেতন হতে হবে। তাই সঠিক সময়ে সঠিক কাজ পেতে হলে এবং কাজে সফলতা অর্জন করতে হলে সব ধরনের ক্লান্তি দূর করা আবশ্যক।
HSCHome Science 1st PaperChapter 4 : সময় ও শক্তি ব্যবস্থাপনা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সহপাঠী রুবেল ও পলাশ প্রায় পাঁচ বছর আগে এমএ পাস করেছে। মায়ের একমাত্র সন্তান রুবেল অনেক চেষ্টা করলেও এখনো তার চাকরি অনিশ্চিত। পলাশ চার বছর ধরে পুলিশ বিভাগে চাকরি করছে। কাজ ও প্রশিক্ষণ একই সাথে চলার কারণে তাকে অনেক পরিশ্রম করতে হয়। পলাশের কর্মস্থল দূরে হওয়ায় বাসায় ফিরতে তার রাত হয়। বাড়ি ফিরে তারা দুজনেই ক্লান্তি অনুভব করে।

Rajshahi · 2018

ক
কাজ সহজকরণ কাকে বলে?
খ
সময় তালিকা বাস্তবায়নে সচেতনতা আবশ্যক- বুঝিয়ে লেখ।
গ
রুবেল কোন ধরনের ক্লান্তিতে ভুগছে? এ ক্লান্তি দূরীকরণে মা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে- ব্যাখ্যা কর।
ঘ
ভিন্ন দুটি কারণে পলাশ ক্লান্ত হচ্ছে-উক্তিটির সমর্থনে যুক্তি দেখাও ও তা নিরসনের উপায় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সময় তালিকা বাস্তবায়নে সচেতনতা আবশ্যক- বুঝিয়ে লেখ।

সময় তালিকা বাস্তবায়নে সচেতনতা আবশ্যক- বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কাজ সহজকরণ কাকে বলে?

কাজ সহজকরণ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রিপন ও জাহেদ দুই বন্ধু। বছর তিন হলো তারা মাস্টার্স পাস করেছে। বাবার একমাত্র সন্তান রিপন বারবার চাকরির চেষ্টা করলেও এখনো তা অনিশ্চিত। অন্যদিকে জাহেদ মাস্টার্স পাস করার পর পর সেনাবাহিনীতে চাকরিতে যোগদান করেছে। সারাদিন তাকে অনেক পরিশ্রম করতে হয়। জাহেদের কর্মস্থল বাসা থেকে অনেক দূরে হওয়ায় ফিরতে রাত হয়। বাড়ি ফিরে তারা দুজনেই খুব ক্লান্তি অনুভব করে।

Dhaka · 2018

ক
প্রসেস চার্ট কী?
খ
দ্রব্যের পরিবর্তন দ্বারা শক্তি ও সময়ের সদ্ব্যবহার করা যায়- ব্যাখ্যা কর।
গ
রিপন কোন ধরনের ক্লান্তিতে ভুগছে? এ ক্লান্তি দূর করতে তার বাবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- ব্যাখ্যা কর।
ঘ
ভিন্ন দুটি কারণে জাহেদ ক্লান্ত হচ্ছে- উক্তিটির সমর্থনে যুক্তি দেখাও এবং তা নিরসনের উপায় বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.দ্রব্যের পরিবর্তন দ্বারা শক্তি ও সময়ের সদ্ব্যবহার করা যায়- ব্যাখ্যা কর।

দ্রব্যের পরিবর্তন দ্বারা শক্তি ও সময়ের সদ্ব্যবহার করা যায়- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.প্রসেস চার্ট কী?

প্রসেস চার্ট কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মিতা একাদশ শ্রেণির ছাত্রী। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রায়ই। তার কলেজে যেতে দেরি হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সে টিভি দেখে। পরীক্ষায় তার ফলাফল ভালো নয়। অন্যদিকে তার মা সারাদিন পরিশ্রম করেও যথাসময়ে ঘরের কাজ শেষ করতে পারেন। না। মিতার বাবা বলেন, "কাজ সহজকরণ পদ্ধতির মাধ্যমে সময় ও শক্তি দুটোই সংরক্ষণ সম্ভব।"

Dhaka · 2019

ক
শক্তি কাকে বলে?
খ
প্রকৃত আয় কীভাবে বাড়ানো যায়?
গ
মিতার জন্য একটি সময় তালিকা তৈরি কর।
ঘ
মিতার বাবার উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.প্রকৃত আয় কীভাবে বাড়ানো যায়?

প্রকৃত আয় কীভাবে বাড়ানো যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শক্তি কাকে বলে?

শক্তি কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ভিন্ন দুটি কারণে পলাশ ক্লান্ত হচ্ছে-উক্তিটির সমর্থনে যুক্তি দেখাও ও তা নিরসনের উরুবেল কোন ধরনের ক্লান্তিতে ভুগছে? এ ক্লান্তি দূরীকরণে মা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখসময় তালিকা বাস্তবায়নে সচেতনতা আবশ্যক- বুঝিয়ে লেখ।কাজ সহজকরণ কাকে বলে?ভিন্ন দুটি কারণে জাহেদ ক্লান্ত হচ্ছে- উক্তিটির সমর্থনে যুক্তি দেখাও এবং তা নিরসনরিপন কোন ধরনের ক্লান্তিতে ভুগছে? এ ক্লান্তি দূর করতে তার বাবা গুরুত্বপূর্ণ ভূমিকদ্রব্যের পরিবর্তন দ্বারা শক্তি ও সময়ের সদ্ব্যবহার করা যায়- ব্যাখ্যা কর।প্রসেস চার্ট কী?মিতার বাবার উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।মিতার জন্য একটি সময় তালিকা তৈরি কর।প্রকৃত আয় কীভাবে বাড়ানো যায়?শক্তি কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।