রোকেয়া বেগমের সমস্যার সমাধান কীভাবে করা যাবে? মতামত দাও।
উত্তর: শারীরিক ও মানসিক যেকোনো পরিশ্রমের পর যে অবসাদ আসে তাকেই ক্লান্তি বলে। অধিক পরিশ্রমের ফলে শরীরে ল্যাকটিক এসিডের পরিমাণ বেড়ে গেলে শারীরিক ক্লান্তি দেখা দেয়। দেহে যদি সোডিয়াম ফসফেটের মতো কোনো রাসায়নিক দ্রব্য প্রবেশ করানো যায়, তবে ল্যাকটিক এসিডের প্রভাব নষ্ট হয় এবং ক্লান্তি হ্রাস পায়। রোকেয়া বেগম সারাদিন পরিকল্পনা ছাড়াই বিভিন্ন কাজ করেন এবং একাই সবার কাজ করেন। ফলে তিনি ক্লান্ত হয়ে যান এবং তার মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই সবার সাথে খারাপ ব্যবহার করলে সবাই তার ওপর বিরক্ত হয়। এ সমস্যা সমাধানের একমাত্র উপায় তার ক্লান্তি হ্রাস করা। রোকেয়া বেগমের ক্লান্তি হ্রাস করতে হলে যা যা করতে হবে সেগুলো হলো- ১. রোকেয়া বেগমের সময় পরিকল্পনা করতে হবে। ২. শক্তির ব্যবহার সম্পর্কে তাকে সচেতন থাকতে হবে। কারণ অতিরিক্ত পরিশ্রমের ফলেই শারীরিক ক্লান্তির উৎপত্তি হয়। ৩. কাজ এমনভাবে সাজাতে হবে যাতে একটি ভারি কাজের পর হালকা কাজ থাকে। ৪. শ্রম লাঘবের জন্য কাজ সহজকরণের পদ্ধতি অবলম্বন করতে হবে। ৫. কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। এক্ষেত্রে Work Curve সম্পর্কে জানতে হবে। দিনের শুরুতে কর্মশক্তি যা থাকে মধ্যাহ্নে তা বৃদ্ধি পায় এবং দুপুরের পর কমতে থাকে। তাই Work Curve সম্পর্কে অবগত থাকলে সেভাবে কর্মপরিকল্পনা করে ক্লান্তি হ্রাস করা সম্ভব। [চিত্র] ৬. কাজ করার সময় শারীরিক অবস্থান সঠিক থাকলে এবং মাংসপেশী কার্যকরভাবে চালিত করলে ক্লান্তি কম হয়। ৭. শারীরিক অথবা মানসিক যেকোনো ক্লান্তি দূর করতে হলে প্রথমে তার কারণ সম্পর্কে জানতে হবে। এরপর ক্লান্তি দূর করার চেষ্টা করতে হবে। ৮. কাজের সময় যতটুকু সম্ভব বৈচিত্র্য আনতে হবে। পরিশেষে বলা যায়, কাজ করার সময় রোকেয়া বেগমকে আরও বেশি কৌশলী হতে হবে। তাহলেই তার শারীরিক ক্লান্তি হ্রাস পাবে এবং তিনি সকলের নিকট পছন্দনীয় হবেন। শারীরিক ক্লান্তির উৎপত্তি হয়। শ্রম লাঘবের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ক্লান্তি কমানো সম্ভব। এক্ষেত্রে কাজ সহজকরণের পদ্ধতি অবলম্বন করতে হবে। তাছাড়া কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। এক্ষেত্রে Work Curve সম্পর্কে জানতে হবে। দিনের প্রারম্ভে কর্মশক্তি যা থাকে মধ্যাহ্নে তা বৃদ্ধি পায়, দুপুরের পর কমতে থাকে। তাই Work Curve সম্পর্কে অবগত থাকলে সেভাবে কর্ম পরিকল্পনা করে ক্লান্তি সহজেই হ্রাস করা সম্ভব। কাজ করার সময় শরীরের অবস্থান মাংসপেশি কার্যকরভাবে চালিত করলে ক্লান্তি কম হয়। তাই সঠিক সময়ে সঠিক কাজ পেতে হলে এবং কাজে সফলতা অর্জন করতে হলে সব ধরনের ক্লান্তি দূর করা আবশ্যক।
HSC Home Science 1st Paper Chapter 4 : সময় ও শক্তি ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 4 : সময় ও শক্তি ব্যবস্থাপনা · সৃজনশীল
রোকেয়া বেগমের সমস্যার সমাধান কীভাবে করা যাবে? মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
৬. কাজ করার সময় শারীরিক অবস্থান সঠিক থাকলে এবং মাংসপেশী কার্যকরভাবে চালিত করলে ক্লান্তি কম হয়।
৭. শারীরিক অথবা মানসিক যেকোনো ক্লান্তি দূর করতে হলে প্রথমে তার কারণ সম্পর্কে জানতে হবে। এরপর ক্লান্তি দূর করার চেষ্টা
করতে হবে।
৮. কাজের সময় যতটুকু সম্ভব বৈচিত্র্য আনতে হবে।
পরিশেষে বলা যায়, কাজ করার সময় রোকেয়া বেগমকে আরও বেশি কৌশলী হতে হবে। তাহলেই তার শারীরিক ক্লান্তি হ্রাস পাবে এবং তিনি সকলের নিকট পছন্দনীয় হবেন।
শারীরিক ক্লান্তির উৎপত্তি হয়। শ্রম লাঘবের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ক্লান্তি কমানো সম্ভব। এক্ষেত্রে কাজ সহজকরণের পদ্ধতি অবলম্বন করতে হবে। তাছাড়া কাজের মাঝে বিশ্রামের ব্যবস্থা থাকতে হবে। এক্ষেত্রে Work Curve সম্পর্কে জানতে হবে। দিনের প্রারম্ভে কর্মশক্তি যা থাকে মধ্যাহ্নে তা বৃদ্ধি পায়, দুপুরের পর কমতে থাকে। তাই Work Curve সম্পর্কে অবগত থাকলে সেভাবে কর্ম পরিকল্পনা করে ক্লান্তি সহজেই হ্রাস করা সম্ভব। কাজ করার সময় শরীরের অবস্থান মাংসপেশি কার্যকরভাবে চালিত করলে ক্লান্তি কম হয়।
তাই সঠিক সময়ে সঠিক কাজ পেতে হলে এবং কাজে সফলতা অর্জন করতে হলে সব ধরনের ক্লান্তি দূর করা আবশ্যক।