শোবার ঘরের জন্য শীতল বর্ণ উপযোগী কেন?
উত্তর: বর্ণ বা রঙের প্রভাব সর্বজনীন। বর্ণ আমাদের মানসিক, স্নায়বিক ও আবেগময় জীবনের ওপর প্রভাব বিস্তার করে। সঠিক রং নির্বাচন ঘরের সৌন্দর্য বাড়ায় এবং ঘরকে আরামদায়ক করে। শোবার ঘরের জন্য শীতল বর্ণ সবচেয়ে উপযোগী। নীল এবং নীলের মিশ্রণে উৎপন্ন রংগুলো শীতল বা স্নিগ্ধ বর্ণ নামে পরিচিত। এই বর্ণ মনে শান্তভাব আনে। ঘরকে করে তোলে শীতল, স্নিগ্ধ ও আরামদায়ক। যে কারণে শোবার ঘরে শীতল বর্ণ উপযোগী।
HSC Home Science 1st Paper Chapter 7 : গৃহ নির্মাণসামগ্রী ও আনুষঙ্গিক বিষয় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 7 : গৃহ নির্মাণসামগ্রী ও আনুষঙ্গিক বিষয় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
শোবার ঘরের জন্য শীতল বর্ণ উপযোগী কেন?
উত্তর
