তামিম সাহেবকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: গৃহ নির্মাণে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়। গৃহ নির্মাণে কোন উপকরণ ব্যবহার করা হবে, তা নির্ভর করে পরিকল্পনার ওপর। তা না হলে শুধু অর্থের অপচয় হবে। উদ্দীপকের তামিম সাহেব বাড়ি করার সময় প্রধান নির্মাণসামগ্রীর (ইট, সিমেন্ট, পাথর, বালু, কাঠ, লোহা ইত্যাদি) প্রতি গুরুত্ব দেন। কিন্তু গৃহ নির্মাণের জন্য অন্যান্য আবশ্যক সামগ্রীর প্রতি তিনি গুরুত্ব দেননি। যেমন- বিদ্যুৎ, স্যানিটেশন, গ্যাস, টেলিফোন লাইন ইত্যাদি। যেকোনো গৃহ নির্মাণের সময় বিদ্যুৎ ও স্যানিটেশন ব্যবস্থার প্রতি লক্ষ রাখা উচিত। বিদ্যুৎ সরবরাহের জন্য বৈদ্যুতিক তার, সকেট, বাতি, ফ্যান, জেনারেটর স্থাপন করা ইত্যাদির বিষয়ে লক্ষ রাখা উচিত। স্যানিটেশন সার্ভিসের মধ্যে রয়েছে রিজার্ভ ট্যাংক, বাথরুম ও রান্নাঘরে পানির পাইপ, স্যানিটারি পাইপ লাইন, সেপটিক ট্যাংক, সারফেস ড্রেন, ময়লা এবং বৃষ্টির পানি নিষ্কাশন পাইপ ইত্যাদি নির্মাণ। এগুলোর প্রতি লক্ষ না রেখে গৃহ নির্মাণ করলে পরবর্তীতে বিদ্যুৎ এবং পানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। যেহেতু তামিম সাহেব এ বিষয়গুলো লক্ষ করেননি তাই তাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
HSC Home Science 1st Paper Chapter 7 : গৃহ নির্মাণসামগ্রী ও আনুষঙ্গিক বিষয় (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · Chapter 7 : গৃহ নির্মাণসামগ্রী ও আনুষঙ্গিক বিষয় (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
তামিম সাহেবকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
উপরিউক্ত উপকরণগুলোর তালিকাই তামিম সাহেব গৃহ নির্মাণের সময় তৈরি করেছিল।