মেঘনা কোম্পানি একটি মেশিন ৯৫,০০০ টাকায় ক্রয় করে । যার সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর হলে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় কত?
ক. ১০,৫০০ টাকা
খ. ৯,৫০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ৯,০০০ টাকা
উত্তর: ১০,০০০ টাকা
ব্যাখ্যা: মেশিনের মোট ক্রয়মূল্য নির্ণয়: ক্রয়মূল্য = ৯৫,০০০ টাকা যোগ: সংস্থাপন ব্যয় = ১০,০০০ টাকা মোট ক্রয়মূল্য = ১০৫,০০০ টাকা ২. অবচয়যোগ্য মূল্য নির্ণয়: মোট ক্রয়মূল্য = ১০৫,০০০ টাকা বাদ: ভগ্নাবশেষ মূল্য = ৫,০০০ টাকা অবচয়যোগ্য মূল্য = ১০০,০০০ টাকা ৩. বার্ষিক অবচয় নির্ণয়: বার্ষিক অবচয় = অবচয়যোগ্য মূল্য ÷ আয়ুষ্কাল বার্ষিক অবচয় = ১০০,০০০ ÷ ১০ = ১০,০০০ টাকা
HSC Accounting 1st Paper Chapter 8: দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 8: দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব · MCQ