নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. রহিম ১ জানুয়ারি ২০১৭ তারিখে ২,০০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনের সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা এবং পরিবহন খরচ ১৫,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য হবে ২০,০০০ টাকা। Q. মেশিন বাবদ মোট ব্যয়ের পরিমাণ কত? [ঢাকা সিটি কলেজ]
ক. ২,৪৫,০০০ টাকা
খ. ২,২৫,০০০ টাকা
গ. ২,০৫,০০০ টাকা
ঘ. ২,০০,০০০ টাকা
উত্তর: ২,২৫,০০০ টাকা
ব্যাখ্যা: মেশিন বাবদ মোট ব্যয় = মেশিন ক্রয় + সংস্থাপন ব্যয় + পরিবহন খরচ = ২,০০,০০০ + ১০,০০০ + ১৫,০০০ = ২,২৫,০০০ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 8: দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 8: দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব · MCQ