নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব পুষ্প ২০,০০,০০০ টাকায় একটি মেশিন আমদানি করেন। তিনি ২,০০,০০০ টাকা শুল্ক ও ডাকচার্জ পরিশোধ করেন এবং সংস্থাপন বাবদ ৫০,০০০ টাকা ব্যয় করেন। ৫ বৎসর আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ১,৫০,০০০ টাকা অনুমান করা হয়। Q. মেশিনটির মূল্য হিসাব বইয়ে কত লেখা হবে? [কু. বো. '১৫]
ক. ১৮,৫০,০০০ টাকা
খ. ২০,০০,০০০ টাকা
গ. ২১,৫০,০০০ টাকা
ঘ. ২২,৫০,০০০ টাকা
উত্তর: ২২,৫০,০০০ টাকা
ব্যাখ্যা: মেশিনটির মূল্য = ক্রয়মূল্য + আমদানিশুল্ক + সংস্থাপন ব্যয় = ২০,০০,০০০ + ২,০০,০০০ + ৫০,০০০ = ২২,৫০,০০০ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 8: দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 8: দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব · MCQ