নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: করিম এন্টারপ্রাইজের ২০১৫ সালের কিছু লেনদেন নিচে দেওয়া হলো: i. ভাড়া বকেয়া কিন্তু এখনো পাওয়া যায়নি ২০,০০০ টাকা। ii. বকেয়া বেতন ৮,০০০ টাকা। iii. বিমা খরচ ৪,০০০ টাকা ৪ বছরের জন্য পরিশোধ করা হয়েছে, যা প্রাথমিকভাবে বিমা খরচরূপে লিপিবদ্ধ করা হয়েছে। iv. ৩ বছরের সেবা আয় বাবদ ৩,০০০ টাকা প্রাপ্ত হয়েছে যা প্রাথমিকভাবে সেবা আয়রূপে লিপিবদ্ধ করা হয়েছে। Q. ২০১৫ সালের জন্য করিম এন্টারপ্রাইজের নিট আয় কত? [য. বো. '১৬]
ক. ১১,০০০ টাকা
খ. ১২,০০০ টাকা
গ. ১৫,০০০ টাকা
ঘ. ২৩,০০০ টাকা
উত্তর: ১২,০০০ টাকা
ব্যাখ্যা: নিট আয় = (ভাড়া আয় + সেবা আয়) - (বিমা খরচ + বেতন) = (২০,০০০ + ১,০০০) - (১,০০০ + ৮,০০০) = ২১,০০০ - ৯,০০০ টাকা = ১২,০০০ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 9: আর্থিক বিবরণী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 9: আর্থিক বিবরণী · MCQ