নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : জনাব ইলিয়াস তার ব্যবসার হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে রাখেন। ২০১৪ সালে তার প্রারম্ভিক ও সমাপনী মূলধন ছিল যথাক্রমে ২,০০,০০০ টাকা ও ৩,০০,০০০ টাকা, উক্ত বছরে তিনি নগদ ২০,০০০ টাকা উত্তোলন করেন এবং নগদ ৫০,০০০ টাকা অতিরিক্ত মূলধন বাবদ আনয়ন করেন। Q. ২০১৪ সালে ইলিয়াসের নিট লাভ কত? [চ. বো. '১৫]
ক. ৭০,০০০ টাকা
খ. ১,০০,০০০ টাকা
গ. ১,৮০,০০০ টাকা
ঘ. ২,২০,০০০ টাকা
উত্তর: ৭০,০০০ টাকা
ব্যাখ্যা: নিট লাভ = (সমাপনী মূলধন + উত্তোলন) – (প্রারম্ভিক মূলধন + অতিরিক্ত মূলধন) = (৩,০০,০০০ + ২০,০০০) – (২,০০,০০০ + ৫০,০০০) = ৩,২০,০০০ – ২,৫০,০০০ = ৭০,০০০ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 9: আর্থিক বিবরণী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 9: আর্থিক বিবরণী · MCQ