উক্ত তারিখে কারবারের বৈষয়িক বিবরণী প্রস্তুত করো।
উত্তর: জনাব রফিক আর্থিক অবস্থার বিবরণী ৩১ ডিসেম্বর, ২০১৮ [চিত্র]
HSC Accounting 1st Paper Chapter 10: এক তরলা দাখিলা পদ্ধতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 10: এক তরলা দাখিলা পদ্ধতি · সৃজনশীল
উক্ত তারিখে কারবারের বৈষয়িক বিবরণী প্রস্তুত করো।
উদ্দীপক
জনাব রফিক ব্যক্তিগত প্রয়োজনে সারা বছর ধরে কারবার থেকে নগদ ৫০,০০০ টাকা এবং ১০,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। ১ এপ্রিল, ২০১৮ তারিখে মালিক তার ব্যক্তিগত মোটর লরী ১,০০,০০০ টাকায় বিক্রয় করে উহার ২/৫ অংশ দ্বারা কারবারের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করেন। এছাড়াও দেনাদারের কাছ থেকে অর্থ আদায় করতে অসুবিধা হওয়ায় তিনি আরও ১০,০০০ টাকা কারবারে সরবরাহ করেন।
অন্যান্য তথ্য: ১. হিসাবকাল শেষে অগ্রিম প্রদত্ত বিমা সেলামি ৫,০০০ টাকা এবং অগ্রিম প্রাপ্ত ভাড়া ২,০০০ টাকা। ২. প্রারম্ভিক মূলধন ও নগদ উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। ৩. বিবিধ দেনাদারের ৩০,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। ৪. আসবাবপত্রের ওপর ১০% এবং যন্ত্রপাতি ও দালানকোঠার ওপর ৫% অবচয় ধরতে হবে। ৫. ১ জুলাই, ২০১৮ তারিখে ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়েছে।Barisal · 2019
উত্তর
গণনা: সমাপনী যন্ত্রপাতি: {১,২০,০০০ + (১,০০,০০০ × ২/৫)} = ১,৬০,০০০ টাকা
নোট: একতরফা দাখিলা পদ্ধতিতে মূলধন নির্ণয়ের সময় কোনো স্থায়ী সম্পদ হিসাবকালের শুরুতে থাকলে এবং উক্ত সম্পদ হ্রাস-বৃদ্ধির কোনো তথ্য না থাকলে, একই পরিমাণ সম্পদ হিসাবকালের শেষেও ছিল ধরা হয়।উত্তর
নোট: যেহেতু সম্পূর্ণ ঋণ পরিশোধ করা হয়েছে তাই সুদসহ পরিশোধ করা হয়েছে ধরা হলো।
গণনা: অতিরিক্ত মূলধন:
যন্ত্রপাতি ক্রয় (১,০০,০০০ × ২/৫ ) = ৪০,০০০
যোগ: নগদ বিনিয়োগ = ১০,০০০
= ৫০,০০০উত্তর




