নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : জনাব মাশরাফি ১ জানুয়ারি ২০১৫ তারিখে ৩,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন । বৎসর শেষে তার সম্পদ ও দায় ছিল নিম্নরূপ : নগদ উদ্বৃত্ত ১,০০,০০০ টাকা, ডেলিভারি ভ্যান ৫০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৭০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১,৫০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৫,০০,০০০ টাকা, বিনিয়োগ ৮০,০০০ টাকা, ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স ৩০,০০০ টাকা। [রা. বো. ১৬] Q. নিট লাভের পরিমাণ কত?
ক. ২০,০০০ টাকা
খ. ৩,২০,০০০ টাকা
গ. ২,৪০,০০০ টাকা
ঘ. ৩,৮০,০০০ টাকা
উত্তর: ৩,২০,০০০ টাকা
ব্যাখ্যা: তথ্য/ব্যাখ্যা : নিট লাভ = সমাপনী মূলধন – প্রারম্ভিক মূলধন = ৬,২০,০০০ – ৩,০০,০০০ = ৩,২০,০০০ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 10: এক তরলা দাখিলা পদ্ধতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 10: এক তরলা দাখিলা পদ্ধতি · MCQ