নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : জনাব নাহিদ হাসান একজন আইনজীবী । তিনি ১ জানুয়ারি, ২০১৫ ইং তারিখে নগদ ১,৫০,০০০ টাকা, ৪,০০,০০০ টাকার পেশাগত বই ও ৩,০০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে কারবার আরম্ভ করেন। মক্কেলদের আইনি সেবা প্রদান বাবদ তিনি জানুয়ারি মাসে ৫৫,০০০ টাকা নগদ ও ৪৫,০০০ টাকা ধারে আয় করেন। পারিবারিক খরচের জন্য তিনি ৪৫,০০০ টাকা উত্তোলন করেন। [য. বো. ১৬] Q. জানুয়ারি মাস শেষে নাহিদের মূলধন হিসাবের উদ্বৃত্ত কত?
ক. ৮,৫০,০০০ টাকা
খ. ৯,০৫,০০০ টাকা
গ. ৯,৪৫,০০০ টাকা
ঘ. ৯,৫০,০০০ টাকা
উত্তর: ৯,০৫,০০০ টাকা
ব্যাখ্যা: তথ্য/ব্যাখ্যা : মূলধন হিসাবের উদ্বৃত্ত = প্রারম্ভিক মূলধন + নিট আয়- উত্তোলন = ৮,৫০,০০০ + ১,০০,০০০ – ৪৫,০০০ = ৯,০৫,০০০ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 10: এক তরলা দাখিলা পদ্ধতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 10: এক তরলা দাখিলা পদ্ধতি · MCQ