উদ্দীপক
মিস কামরুন এর নগদান বই ও পাস বই এর মধ্যে নিম্নলিখিত গরমিলগুলো খুঁজে পাওয়া গেল;
(১) ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত ৪০,৪০০ টাকা।
(২) অন্য হিসাবের ইস্যুকৃত ২,৪০০ টাকার একটি চেক ব্যাংক কামরুনের হিসাব ডেবিট করেছে।
(৩) বিনিয়োগের সুদ ২,৭০০ টাকা ব্যাংক কর্তৃক আদায় কিন্তু নগদানভুক্ত হয়নি।
(৪) বাট্টাকৃত ৪,৫০০ টাকার বিল নগদান বহিতে পূর্ণমূল্যে দেখানো হয়েছে। বিলের মূল্য ৫,০০০ টাকা।
(৫) একজন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাকৃত ১,৬০০ টাকা এখন পর্যন্ত বইতে লেখা হয়নি।
(৬) ব্যাংকে ২,০০০ টাকা জমাদান পাস বইতে ২০০ টাকা দেখানো হয়েছে।
(৭) পাওনাদারের বরাবর মোট ১০,৮০০ টাকা ইস্যু করা হয়েছিল, কিন্তু এখনও তা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৮) প্রতিটি ২,৫০০ টাকা করে দুইটি প্রাপ্য নোট আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু একটি প্রাপ্য নোট এখনও ব্যাংক আদায় করতে পারেনি।
(৯) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ২৫০ টাকা এবং ধার্যকৃত চার্জ ১৫০ টাকা নগদানভুক্ত হয়নি।