উদ্দীপক
মুশফিক ট্রেডার্সের ৩১, ডিসেম্বর, ২০২৩ তারিখে নগদান বই ও ব্যাংক বিবরণীসংক্রান্ত তথ্যগুলো নিম্নে দেওয়া হলো:
(১) নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত ৯০,০০০ টাকা এবং ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা ১,২৩,০০০ টাকা।
(২) ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ ৩০,০০০ টাকা এবং শেয়ারের লভ্যাংশ ১০,০০০ টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি।
(৩) ৪৪,০০০ টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি।
(৪) ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ৪০,০০০ টাকা উত্তোলন যা নগদান বইতে লেখা হয়নি।
(৫) ১০,০০০ টাকার জমাকৃত চেক এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
(৬) ২০,০০০ টাকার প্রাপ্য বিল ১৯,০০০ টাকায় বাট্টা করে নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লেখা হয়েছে।