উদ্দীপক
জনাব আবিদ হাসান ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের ব্যাংকসংক্রান্ত লেনদেনগুলো নিম্নরূপ :
(i) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমাতিরিক্ত ৩০,০০০ টাকা।
(ii) পাওনাদার বরাবর ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা এবং ৫,০০০ টাকার তিনখানি চেক ইস্যু করা হয় কিন্তু ৫,০০০ টাকার চেকখানি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়।
(iii) আদায়ের জন্য ১৫,০০০ টাকার চেক এবং ১৪,০০০ টাকার প্রাপ্য বিল ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্যাংকে জমা দেওয়া হয়। চেকখানি ০৩ জানুয়ারি ২০২৫ তারিখে আদায় হলেও প্রাপ্য বিলখানি এখনও আদায় হয়নি।
(iv) ৪,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ৩,৮০০ টাকায় বাট্টা করা হয় কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়।
(v) ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৩,০০০ টাকা ২৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রত্যাখ্যাত হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(vi) ব্যাংক জমাতিরিক্তের সুদ ৫০০ টাকা এবং ব্যাংক চার্জ ২০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।