নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রায় অ্যান্ড কোং-এর ৩১ জানুয়ারি ২০১২ তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৭০,০০০ টাকা। ১০,০০০ টাকার একটি চেক ব্যাংকে জমা দিয়ে ভুলক্রমে নগদান বইয়ে ১,০০০ টাকা লিপিবদ্ধ করেন এবং ৫,০০০ টাকার ইস্যুকৃত একটি চেক নগদান বইতে দুইবার ক্রেডিট করেন। Q. জমাকৃত চেক বাবদ ব্যাংক সমন্বয় বিবরণীতে কত টাকা যোগ করবে? [ঢা. বো. '১৫]
ক. ৫,০০০ টাকা
খ. ৯,০০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ১১,০০০ টাকা
উত্তর: ৯,০০০ টাকা
ব্যাখ্যা: জমাকৃত চেক বাবদ যোগ করতে হবে = (১০,০০০ - ১,০০০) = ৯,০০০ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 3: ব্যাংক সমন্বয় বিবরণী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 3: ব্যাংক সমন্বয় বিবরণী · MCQ