উদ্দীপক
২০২৫ সালের ৩১ মার্চ তারিখে শুভ এন্টারপ্রাইজ-এর নগদান বইতে ব্যাংক জমার পরিমাণ ছিল ৪৭,৫০০ টাকা। যা ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে মিলেনি। হিসাব যাচাই করে নিম্নোক্ত পার্থক্যগুলো পাওয়া যায়:
i. ইতোপূর্বে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত ২,০০০ টাকার একখানা চেক প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু তা ৩১ মার্চ তারিখের মধ্যে নগদানভুক্ত হয়নি।
ii. পাওনাদারদের বরাবর ৬,০০০ টাকা; ৫,০০০ টাকা ও ৪,০০০ টাকার তিনখানা চেক ইস্যু করা হয়েছে কিন্তু ৩১ মার্চ তারিখ পর্যন্ত ৩য় চেকখানা পরিশোধের জন্য কেবলমাত্র উপস্থাপিত হয়েছে।
iii. দেনাদারদের কাছ থেকে ৫,০০০ টাকা; ৪,০০০ টাকা ও ৩,০০০ টাকার তিনখানা চেক পেয়ে আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে; কিন্তু ১ম ও ২য় চেকটি এখনও পর্যন্ত ব্যাংক কর্তৃক আদায় হয়নি।
iv. কারবারের গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল একত্রে ব্যাংক কর্তৃক পরিশোধ ৫,৫০০ টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
V. মালিকের জীবন বিমা প্রিমিয়াম ২,৫০০ টাকা ব্যাংক কর্তৃক পরিশোধ যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
vi. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ৯,৫০০ টাকা এবং কমিশন কর্তন ৫০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।
vii. ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ৭৫০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।