উদ্দীপক
৭ মাসনুন এন্ড কোং-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত ৯৮,০০০ টাকা। কিন্তু ব্যাংক বিবরণী মোতাবেক এটির মিল নেই। নিম্নে অমিলের কারণগুলো উল্লিখিত:
i. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ১৭,০০০ টাকা, যা নগদান বইতে অলিখিত।
ii. প্রত্যাখ্যাত চেক ২৫,০০০ টাকা।
iii. আদায়ের জন্য জমাকৃত চেকের টাকা আদায় হয়নি ২০,০০০ টাকা।
iv. ব্যাংক চার্জ কর্তন ৩,৫০০ টাকা।
v. ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর ৫,০০০ টাকা।
vi. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ১৭,০০০ টাকা, যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
vii. ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি ৪০,০০০ টাকা।
viii. ব্যাংকে জমাকৃত চেকের অর্থ ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ১৫,০০০ টাকা।
ix. বকেয়া বাড়িভাড়া ব্যাংক কর্তৃক পরিশোধ ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।