উদ্দীপক
জনাব ফারহানের ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের ব্যাংকসংক্রান্ত লেনদেনগুলো নিম্নরূপ:
(i) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে পাশ বই মোতাবেক ব্যাংক জমা ২০,০০০ টাকা।
(ii) পাওনাদার বরাবর ৩০,০০০ টাকা এবং ১৫,০০০ টাকার দুখানি চেক ইস্যু করা হয়, কিন্তু ১৫,০০০ টাকার চেকখানি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়।
(iii) আদায়ের জন্য ২০,০০০ টাকার চেক এবং ১৫,০০০ টাকার প্রাপ্য বিল ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্যাংকে জমা দেওয়া হয় যা এখনও আদায় হয়নি।
(iv) দেনাদার থেকে প্রাপ্ত ৩৫,০০০ টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধকরণ বাদ পড়েছে।
(v) ৫,৫০০ টাকার একখানি প্রাপ্য বিল ৫,২০০ টাকায় বাট্টা করা হয়, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়।
(vi) ব্যাংক কর্তৃক দেনাদার হতে সরাসরি আদায় ২৭,০০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি।
(vii) ২২ ডিসেম্বর ২০২৪ তারিখে আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক ৪,০০০ টাকা ২৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রত্যাখ্যাত হয় কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
(viii) ব্যাংক জমাতিরিক্তের সুদ ৬০০ টাকা এবং ব্যাংক চার্জ ৪০০ টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।