উদ্দীপক
২০২৪ সালের ৩১ মার্চ তারিখে রাইসা স্টোরের নগদান বহির ডেবিট উদ্বৃত্ত ২৫,০০০ টাকা কিন্তু উহা ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে মিলে নাই। সমস্ত হিসাব যাচাই করে নিম্নের পার্থক্যগুলো পাওয়া যায়:
১. ৮,০০০ টাকা, ৭,০০০ টাকা ও ৫,০০০ টাকার তিনটি চেক আদায়ের জন্য ২০২৪ সালের মার্চ মাসে ব্যাংকে জমা দেওয়া হয় কিন্তু তন্মধ্যে শেষোক্ত চেকটি মার্চ মাসে আদায় হয়।
২. ১৮,০০০ টাকার একটি প্রাপ্য নোটকে ১৭,৮০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয় কিন্তু নগদান বইতে পূর্ণমূল্য লিপিবদ্ধ করা হয়।
৩. ব্যাংক কতৃর্ক ১৪,০০০ টাকার প্রদেয় নোট পরিশোধিত হয়েছে কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
8. খরিদ্দারগণ সরাসরি ৩৬,০০০ টাকা ব্যাংকে জমা দিয়েছেন যাহা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
৫. আদায়ের জন্য ব্যাংকে জমা হয়েছিল ১০,০০০ টাকার চেক কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।
৬. ৩৩,০০০ টাকার তিনখানি চেক প্রদেয় হিসাবে ইস্যু করা হয়েছিল যার মধ্যে ১৬,০০০ টাকার দুইখানি চেক ৫ এপ্রিল ২০২৪ তারিখে পরিশোধিত হয়েছে।
৭.' জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে ২,০০০ টাকা।
৮. ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ১,২০০ টাকা এবং ধার্যকৃত কমিশন ১,০০০ টাকা ২০২৪ সালের ৩১ মার্চ তারিখের মধ্যে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি।