উদ্দীপক
মি. ত্বায়ীন-এর ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ:
প্রারম্ভিক মজুদ পণ্য ১৫,০০০ টাকা, বিক্রয় ২,৭০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ টাকা, খুচরা যন্ত্রাংশ ৩,০০০ টাকা, সাধারণ সঞ্চিতি ১৪,০০০ টাকা, প্রিমিসেস ৮০,০০০ টাকা, ইজারা সম্পদ (১০ বছর) ৩০,০০০ টাকা, বেতন ও মজুরি ৭,০০০ টাকা, অগ্রিম শিক্ষানবিশ সেলামি ১০,০০০ টাকা, প্রাপ্য সুদ ৩,০০০ টাকা, ক্রয় ৩,১৫,০০০ টাকা, ১৫% সঞ্চয়পত্র ২০,০০০ টাকা, জীবন বিমা প্রিমিয়াম ৫,০০০ টাকা, আমদানি শুল্ক ২,০০০ টাকা, কুঋণ ৩,০০০ টাকা, দেনাদার বাট্টা সঞ্চিতি ১০,০০০ টাকা, প্রাপ্ত কমিশন ২,০০০ টাকা, আয়কর সঞ্চিতি ২০,০০০ টাকা, লভ্যাংশ প্রাপ্তি ৮,০০০ টাকা, ১২% ঋণ ৫০,০০০ টাকা, বকেয়া ভাড়া ৮,০০০ টাকা, বিজ্ঞাপন ৩,০০০ টাকা, মূলধন ১,৫৪,০০০ টাকা, সমন্বিত ক্রয় ২,৫০,০০০ টাকা।