উদ্দীপক
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিম্নলিখিত ভুলগুলো জাবেদা এন্টারপ্রাইজের হিসাব বইতে রেওয়ামিল তৈরি করার পর উদঘাটিত হয়:
(১) বেতন খরচের যোগফল ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে।
(২) ২৫,০০০ টাকার অফিস সরঞ্জাম ক্রয় করে যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে।
(৩) ২০,০০০ টাকার মেশিন ক্রয় করে ভুলক্রমে আসবাবপত্র হিসাবে ২,০০,০০০ টাকা দেখানো হয়েছে।
(৪) বিনা মূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা ভুলক্রমে বইতে লেখা হয়নি।
(৫) যাতায়াত খরচ ১,৫০০ টাকা ভাড়া হিসাবে দেখানো হয়েছে।
(৬) সাধারণ খরচ ৫০০ টাকা ভুলে উক্ত হিসাবে ডেবিট করা হয়নি।
(৭) বিদ্যুৎ খরচ ২,০০০ টাকা ভুলে বিদ্যুৎ খরচ হিসাবে দুইবার ডেবিট করা হয়েছে।
(৮) পণ্য উত্তোলন ২,০০০ টাকা ভুলে উত্তোলন হিসাবে ডেবিট করা হয়নি।