নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও: মায়া টেডার্সের ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্ত নিম্নরূপ :নগদ তহবিল ১০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৮,০০০ টাকা, প্রদের হিসাব ২,০০০ টাকা, ভাড়া ব্যয় ৭,০০০ টাকা, ক্রয় ১৫,০০০ টাকা, মূলধন ২০,০০০ টাকা, বিক্রয় ১২,০০০ টাকা, মজুন পণ্য (৩১-১২-২০২২) ৪,০০০ টাকা। Q. মায়া ট্রেডার্সের অনিশ্চিত হিসাবের পরিমাণ কত?
ক. ০০০০ টাকা
খ. ৫,০০০ টাকা
গ. ৬,০০০ টাকা
ঘ. ১০,০০০ টাকা
উত্তর: ৬,০০০ টাকা
ব্যাখ্যা: ১. ডেবিট দিকের যোগফল: নগদ তহবিল (১০,০০০) + প্রাপ্য হিসাব (৮,০০০) + ভাড়া ব্যয় (৭,০০০) + ক্রয় (১৫,০০০) = ৪০,০০০ টাকা। ২. ক্রেডিট দিকের যোগফল: প্রদেয় হিসাব (২,০০০) + মূলধন (২০,০০০) + বিক্রয় (১২,০০০) = ৩৪,০০০ টাকা। এখানে, ৪০,০০০ (ডেবিট) - ৩৪,০০০ (ক্রেডিট) = ৬,০০০ টাকা। অর্থাৎ, ক্রেডিট পাশের যোগফল ৬,০০০ টাকা কম। তাই রেওয়ামিল মেলানোর জন্য ক্রেডিট দিকে ৬,০০০ টাকার একটি অনিশ্চিত হিসাব (Suspense Account) অন্তর্ভুক্ত করতে হবে।
HSC Accounting 1st Paper Chapter 4: রেওয়ামিল MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 4: রেওয়ামিল · MCQ

