উদ্দীপক
রোজা এন্টারপ্রাইজ-এর হিসাব বইতে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে নিম্নের ভুলগুলো ধরা পড়ে:
১. ক্রয় হিসাবের যোগফল ২,০০০ টাকা বেশি লেখা হয়েছে।
২. আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে।
৩. বেতন বাবদ প্রদত্ত ২,৫০০ টাকা বেতন হিসাবে দুবার ডেবিট করা হয়েছে।
৪. যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ১,০০০ টাকা মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে।
৫. কলিকে ১,৫০০ টাকা প্রদান করে তার হিসাবকেও ক্রেডিট করা হয়েছে।
৬. রুবেলের নিকট থেকে ধারে ৩,০০০ টাকার পণ্য ক্রয় করে বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়েছে।
৭. নাসিরের নিকট থেকে প্রাপ্ত ১,০০০ টাকা নগদান বইতে সঠিকভাবে লেখা হলেও তার হিসাবে ১০০ টাকা ক্রেডিট করা হয়েছে।
৮. সাকিবকে কমিশন বাবদ ৫০০ টাকা প্রদান করে তার হিসাবকে ডেবিট করা হয়েছে।