এক মাসের নিট বিক্রয় ৮,০০,০০০ টাকা। ধরা হচ্ছে অনাদায়ী দেনা নিট বিক্রয়ের ১.৫ % হবে। যদি সমন্বয়ের আগে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ১৫,০০০ টাকা হয় তাহলে সমন্বয়ের পর ঐ হিসাবের ব্যালেন্স কত হবে?
ক. ১৫,০০০ টাকা
খ. ২৭,০০০ টাকা
গ. ২৩,০০০ টাকা
ঘ. ৩৩,০০০ টাকা
উত্তর: ২৭,০০০ টাকা
ব্যাখ্যা: দেওয়া আছে, নিট বিক্রয় ৮,০০,০০০ টাকা এবং ধরা হচ্ছে যে অনাদায়ী দেনা বিক্রয়ের ১.৫ % হবে। [গণিত] নতুন অনাদায়ী দেনা সঞ্চিতির পরিমাণ আরও ১.৫ % বা (৮,০০,০০০ x ১.৫ %) = ১২,০০০ টাকা বৃদ্ধি করতে হবে। সুতরাং সমন্বয়ের পর কু-ঋণ সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতির জের হবে =(১৫,০০০ + ১২,০০০) = ২৭,০০০ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 6: প্রাপ্য হিসাবের হিসাবরক্ষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 6: প্রাপ্য হিসাবের হিসাবরক্ষণ · MCQ