নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মুশফিকুর রহমানের হিসাব বইতে ২০১৪ সালের ১ জানুয়ারি তারিখে অনাদায়ি পাওনা প্রভিশন-এর ক্রেডিট উদ্বৃত্ত ছিল ৬,৫০০ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে অনাদায়ি পাওনা ২,৫০০ টাকা বাদ দেওয়ার পর প্রাপ্য হিসাবের পরিমাণ দাঁড়ায় ৩২,৫০০ টাকা। নতুন অনাদায়ি পাওনা প্রভিশন ৫% হারে হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। [রা, বো. '১৫] Q. আয় বিবরণীতে কত প্রদর্শিত হবে?
ক. ৮৭৫ টাকা
খ. ১,৬২৫ টাকা
গ. ২,৩৭৫ টাকা
ঘ. ৪,৮৭৫ টাকা
উত্তর: ৮৭৫ টাকা
ব্যাখ্যা: তথ্য/ব্যাখ্যা : আয় বিবরণীতে প্রদর্শিত হবে = (অনাদায়ি পাওনা + নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতি – পুরাতন অনাদায়ি পাওনা সঞ্চিতি) = (২,৫০০ + ৪,৮৭৫ – ৬,৫০০) = ৮৭৫ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 6: প্রাপ্য হিসাবের হিসাবরক্ষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 6: প্রাপ্য হিসাবের হিসাবরক্ষণ · MCQ