উদ্দীপক
জরিনা ট্রেডার্সের ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিলে গরমিল দেখা দিয়ে এর ডেবিট দিকে ২,৪০০ টাকা অনিশ্চিত হিসাবে দেখিয়ে সাময়িকভাবে রেওয়ামিল মিলানো হয়। পরবর্তী সময়ে হিসাব পরীক্ষা করলে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে:
(১) হাসানের নিকট থেকে ১,০০০ টাকার পণ্য ফেরত এসেছে, কিন্তু ক্রয় ফেরত জাবেদায় লেখা হয়েছে।
(২) আসলামের নিকট থেকে ৩,১০০ টাকা পাওয়া গিয়েছে, কিন্তু তার হিসাবে ১,৩০০ টাকা ক্রেডিট করা হয়েছে।
(৩) বিক্রয় হিসাবে ১,০০০ টাকা কম লেখা হয়েছে।
(৪) কামালের নিকট ১০,০০০ টাকার পণ্য বিক্রয় করে কালাম হিসাবে লেখা হয়েছে।
(৫) যন্ত্রপাতি হিসাবের যোগফল ২০০ টাকা কম দেখানো হয়েছে।
(৬) রহিমকে ২,৫০০ টাকা প্রদান করে তার হিসাবে ক্রেডিট করা হয়েছে।