আর্থিক বছরের শুরুতে উদ্বৃত্তপত্রের সম্পত্তির পরিমাণ ছিল ৬৮২ টাকা এবং মালিকের ইকুইটি ছিল ৪১৮ টাকা। উক্ত বছরে সম্পত্তি বেড়েছে ৩৭ টাকা এবং দায় কমেছে ১৯ টাকা। বছরে শেষে মালিকের ইকুইটির পরিমাণ-
ক. ৪১৮ টাকা
খ. ৪৩৬ টাকা
গ. ৪৭৪ টাকা
ঘ. ৭১৯ টাকা
উত্তর: ৪৭৪ টাকা
ব্যাখ্যা: সম্পত্তি বাড়লে, ব্যয় কমলে, দায় কমলে, আয় বাড়লে মালিকানাস্বত্ব বাড়ে এবং সম্পত্তি কমলে, ব্যয় বাড়ল , দায় বাড়লে, আয় কমলে মালিকানাস্বত্ব কমে। অতএব বছর শেষে মালিকের ইকুইটির পরিমাণ = (৪১৮ + ৩৭ + ১৯) = ৪৭৪ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 1: হিসাববিজ্ঞানের পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 1: হিসাববিজ্ঞানের পরিচিতি · MCQ