খরচ জাতীয় হিসাবসমূহ-
ক. জমাকৃত মুনাফা হিসাবের জেরকে অবশেষে বাড়ায়
খ. সাধারণত ক্রেডিট জের থাকে
গ. একটি হিসাবকালে রেভিনিউ আয় অর্জনের সাথে সম্পৃক্ত ব্যয় নির্দেশ করে
ঘ. উপরের সবকটি
উত্তর: একটি হিসাবকালে রেভিনিউ আয় অর্জনের সাথে সম্পৃক্ত ব্যয় নির্দেশ করে
ব্যাখ্যা: মুনাফা বা আয়ের আশায় ব্যয় বা খরচ করা হয়ে থাকে। সুতরাং এগুলাে নির্দিষ্ট হিসাবকালের অর্জিত আয়ের বিপরীতে ব্যয় নির্দেশ করে। আবার ব্যয়/ খরচ জাতীয় হিসাবসমূহ প্রতিষ্ঠানের ব্যয় নির্দেশ করে। ফলে এগুলাে কখনও প্রতিষ্ঠানের মুনাফা বাড়ায় না, বরং কমায়। খরচ/ ব্যয় বা খরচ জাতীয় হিসাবসমূহ কখনও ক্রেডিট জের প্রকাশ করে না, ডেবিট জের প্রকাশ করে। ফলে বাকি অপশন গুলো সঠিক নয়।
HSC Accounting 1st Paper Chapter 1: হিসাববিজ্ঞানের পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 1: হিসাববিজ্ঞানের পরিচিতি · MCQ