হিসাববিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কী?
ক. সংস্থার কাজের কৃতিত্ব ও অবস্থান দেখিয়ে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা
খ. সংস্থার সাথে সম্পর্কিত লেনদেন সংগ্রহ ও লিপিবদ্ধ করা
গ. তথ্য ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক তথ্যাবলি সরবরাহ করা
ঘ. সংস্থার সাথে সম্পর্কিত আর্থিক তথ্যের বিশ্লেষণ ও পর্যালােচনা করা
উত্তর: সংস্থার সাথে সম্পর্কিত লেনদেন সংগ্রহ ও লিপিবদ্ধ করা
ব্যাখ্যা: হিসাববিজ্ঞানের উদ্দেশ্য দুধরনেরঃ- i) প্রাথমিক উদ্দেশ্য হলাে ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত যেকোনাে অর্থনৈতিক লেনদেন তথ্যের সংগ্রহ ও লিপিবদ্ধ করা (ii) প্রধান বা মূল উদ্দেশ্য হলাে উক্ত তথ্যসমূহ পর্যালােচনা করে নির্ভরযােগ্য, নির্ভুল ও সঠিক এবং প্রয়ােজনীয় তথ্যসমূহ সংশ্লিষ্ট ব্যবহারকারীদের সরবরাহ করা।
HSC Accounting 1st Paper Chapter 1: হিসাববিজ্ঞানের পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 1: হিসাববিজ্ঞানের পরিচিতি · MCQ