উদ্দীপক
জনাব আফ্রিদী অগ্রদত্ত পদ্ধতিতে তার খুচরা নগদান বই সংরক্ষণ করেন। এ অগ্রদত্ত টাকার পরিমাণ ২,০০০ টাকা। ২০২৫ সালের মে মাসে তার খুচরা খরচের পরিমাণ ছিল ১,৯৫০ টাকা। জুন মাসের খুচরা খরচ সম্পর্কিত তথ্যাদি নিম্নে দেওয়া হলো:
জুন ১ঃ প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে চেক প্রাপ্তি।
জুন ২ঃ কাগজ, কলম ও কালি ক্রয় ১০০ টাকা।
জুন ৮ঃ বাস ভাড়া, রিক্সা ভাড়া ও ট্যাক্সি ভাড়া প্রদান ১৫০ টাকা।
জুন ১২ঃ চা, কেক ও কফি ক্রয় ১৮০ টাকা।
জুন ১৮ঃ সাবান, ফিনাইল ও হারপিক ক্রয় ১২০ টাকা।
জুন ২৩ঃ কুলি খরচ, ঠেলা গাড়ি ভাড়া ও ট্রাক ভাড়া প্রদান ২০০ টাকা
জুন ২৫ঃ টেবিল ক্রয় ৫০০ টাকা।
জুন ২৮ঃ মোবাইল কার্ড ও ইন্টারনেট কার্ড ক্রয় ১৭৫ টাকা।
জুন ২৯ঃ রুবেলকে প্রদান ২২৫ টাকা।