উদ্দীপক
২০২৪ সালের জনাব রাহাতের জুলাই মাসের লেনদেনগুলো নিম্নরূপ:
জুলাই ১ নগদ তহবিল ও ব্যাংক জমার উদ্বৃত্ত যথাক্রমে ১৫,০০০ টাকা এবং ২০,০০০ টাকা।
জুলাই ২ মামুন স্টোর এর নিকট নগদে পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।
জুলাই ৪ ব্যাংক হতে উত্তোলন করা হলো ৫,০০০ টাকা।
জুলাই ৭ রাতুল এন্টারপ্রাইজের নিকট হতে ১০% বাট্টায় ৬,০০০ টাকার পণ্য নগদে ক্রয়।
জুলাই ১০ ধারে পণ্য ক্রয় ৪,০০০ টাকা।
জুলাই ১২ ৫% বাট্টায় ৪,০০০ টাকার দেনা পরিশোধ করা হলো।
জুলাই ১৫ পণ্য ক্রয় করে ৮,৪০০ টাকার চেক প্রদান করা হলো।
জুলাই ২০ আলিয়ার নিকট হতে ৭,৫০০ টাকা পাওনার পূর্ণনিষ্পত্তিতে ৭,২০০ টাকা পাওয়া গেল।
জুলাই ২৮ বেতন নগদে ২,০০০ টাকা এবং চেকে ১,০০০ টাকা পরিশোধ করা হলো।
জুলাই ৩০ উপভাড়া প্রাপ্তি ৩,০০০ টাকা।