উদ্দীপক
নিম্নলিখিত লেনদেনগুলো ২০২৪ সালের এপ্রিল মাসের অনামিকা ট্রেডার্সের হিসাব বই হতে নেওয়া হয়েছে:
এপ্রিল ১ নগদ উদ্বৃত্ত ৯০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৭৫,০০০ টাকা।
এপ্রিল ৪ আজাদের পাওনা ২০,০০০ টাকা ৫% বাট্টা বাদে ৫০% নগদে এবং ৫০% চেকে পরিশোধ করা হলো।
এপ্রিল ১২ দেনাদার হাসিমের নিকট থেকে ১২,০০০ টাকা পাওনার পূর্ণ। নিষ্পত্তিতে ৬,০০০ টাকা নগদে এবং ৫,৭০০ টাকার একখানি চেক পাওয়া গেল, চেকটি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হলো।
এপ্রিল ১৭ নগদ উত্তোলন ৯,০০০ টাকা এবং পণ্য উত্তোলন ২,০০০ টাকা।
এপ্রিল ২২ কারবার হতে মালিকের ছেলের কলেজের বেতন প্রদান ১,০০০ টাকা।
এপ্রিল ২৪ ব্যাংকে জমা দেওয়া হলো ৮,০০০ টাকা।
এপ্রিল ২৫ নগদে একটি ল্যাপটপ ক্রয় করা হয়েছে ৪৫,০০০ টাকা।
এপ্রিল ২৮ আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ১,০০০ টাকা।
এপ্রিল ৩০ নগদে পণ্য ক্রয় ৭,০০০ টাকা।