উদ্দীপক
মেসার্স আদীবা ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। ২০২৩ সালের এপ্রিল মাসে তার ব্যবসায়ের সম্পাদিত লেনদেনগুলো নিম্নরূপ :
এপ্রিল ১ খুচরা নগদ উদ্বৃত্ত ১৫০ টাকা।
এপ্রিল ১ প্রধান ক্যাশিয়ার থেকে প্রাপ্তি ৬৫০ টাকা।
এপ্রিল ২ প্রচারের জন্য বিনামূল্যে পণ্য বিতরণ ৮৫০ টাকা।
এপ্রিল ৫ কাগজ ক্রয় ৬০ টাকা।
এপ্রিল ৮ রিকসা ভাড়া ৪০ টাকা।
এপ্রিল ৯ বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় ১,৮০০ টাকা।
এপ্রিল ১০ ইন্টারনেট ব্যয় ১২০ টাকা।
এপ্রিল ১২ বাস ভাড়া প্রদান ৫০ টাকা।
এপ্রিল ১৪ পুরাতন খবরের কাগজ বিক্রয় ৯০ টাকা।
এপ্রিল ১৮ ডাক খরচ প্রদান ৩০ টাকা।
এপ্রিল ২২ মনিহারি খরচ প্রদান ৪০ টাকা।
এপ্রিল ২৭ পুরাতন আসবাবপত্র বিক্রয় ৩৫০ টাকা।
এপ্রিল ২৯ পিয়নকে বকশিস প্রদান ৫০ টাকা।